-
বৃষ্টি
অবিরাম বৃষ্টির রিনিঝিনি ধারা,
বাতাসে হিমের নুপুর আপনহারা।
ধুসরিত নীরদের ঘনিত আঁধার,
ভেঙ্গে ফেলে আনে বৃষ্টির পাথার।
মুদু মৃদু হিমেল হাওয়ার আলিঙ্গন,
আবাহন দিয়ে যায় শীতের আগমন।
বাতাসে ভেসে আসে মাটির ঘ্রাণ,
সুপ্ত ধূলিকণা দোলাচলে কম্পমান।
আকাশে নেই কোন বজ্রের হুংকার,
তবুও অজানিত ভয় ঝড়ের শংকার।
কাবেরীর বুকে বৃষ্টির ঝলাৎ কণা
শান্ত কোলে তোলে হিমের মূর্ছনা।
গাছের পাতায় বাতাসের কল্লোল,
দোল দিয়ে যায় সবুজের হিল্লোল।
ফোঁটা ফোঁটা বৃষ্টির মৃদুল নিক্কন,
পুষ্পপত্র করে জলেতে অবগাহন
টুপটাপ অবিরাম জলকণার পতন
না যেন আনে কোন অশনি প্লাবন।33 Comments-
-
আপনার আন্তরিক পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে হেমন্তের আগে রোদে যে তীব্রতা থাকে আমি তাকে উদ্দেশ্য করে লিখেছি এবং বৃষ্টি পড়ার আগে গাছে নিয়মিত পানি না দিলে পাতায় এক ধরণের ধূলির আস্তরণ জমে । আমি এটাকেই mean করেছি। আমি বাড়ীর সামনে নিজে প্রত্যক্ষ করেই এটা লিখেছিলাম। কোন উদ্দেশ্য প্রণোদিত নয়। আসলে মানুষের স্বভাবগত বৈশিষ্ঠের কারনে মানুষ অনেকসময় বিভিন্ন ধারণা পোষণ করেতে পারে। শ্রদ্ধা ও শুভকামনা রইল।
-
প্রিয় কবি, আমি আপনাকে কিন্তু কোনো পরামর্শ দিইনি, আমি কাউকেই কবিতার ব্যাপারে কোনো পরামর্শ দিইনা, আপনি মনে হয় দেখেছেন, অনেক ক্ষেত্রেই কোনো একটি মাত্র শব্দেও আমি কবিতার উপর মুগ্ধ হয়ে যাই… তবে নব্য কবিদের কথা ভিন্ন…! অনেক সময় তাদের একটু উৎসাহ ও প্রাণিত করতে গেলে ফুলের আঘাত হ’লেও দিতে হয়…! আমি প্রায় পঞ্চাশস্পর্শী একজন মানুষ, এত সুন্দর একটা প্ল্যাটফরম আমাদের দেশে থাকতে’ও হয়তো অনেক তরুণকবি এখানে লিখছে না… এটা আমার কাছে বড্ড কষ্টের…!
আপনার উল্লেখিত ঐ দুটি চরণ নিয়ে অনেকেই অনেক কবিতা রচনা করতে উৎসাহিত হতে পারবে, এই বিশ্বাসে বলেছি… আপনাকে কোনোভাবে আঘাত ক’রে থাকলে আমি ক্ষমাপ্রার্থী… শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা সর্বদাই…
-
-
-
-
@আনোয়ার পারভেজ নূর শিশির, আপনি অনেক জ্ঞানী এবং ভাল মনের মানুষ। আপনি যা ভাবছেন তা নয়, আমার এখানে আহত হওয়ার কোন প্রশ্নই আসেনা এবং এত ক্ষূদ্রমনাও যাতে না হই। আমার লেখায় অনেক ভুল থাকতে পারে, ভুলগুলো ধরিয়ে দিলে আনন্দিত হবো। আপনি যা বলেছেন তা পুরোটাই উপলব্ধি করতে পেরেছি। এই প্ল্যাটফর্মে আমরা সবাই অগ্রজ-অনুজ ভাইবোন সম বন্ধু। আপনি/আপনারা পরামর্শ না দিলেও আমার মত সামান্য কবির অবশ্যই পরামর্শের প্রয়োজন আছে।
-
-
-
“মুদু মৃদু হিমেল হাওয়ার আলিঙ্গন,
আবাহন দিয়ে যায় শীতের আগমন”
শীতের আগমনে প্রকৃতির যে পরিবর্তন সেটা যেন সকলের জন্য মঙ্গল বয়ে আনে… শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা কবি… -
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
-
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



প্রতিটি চরণেরই উদ্ধৃতির সুযোগ্যতা রয়েছে প্রিয়, তবে –
“মুছে যায় জলহারা রোদের অনল
জমে থাকা পত্রনেত্রে ধুলির পলল”
এই চরণদুটি নিয়ে’ই শত নান্দনিক কাব্য রচিত হতে পারে… অতিশয়োক্তি নয় প্রিয়, কারো কারো লেখায় এমন সমস্ত কাব্যরত্নের আঁকর পাওয়া যায়, সেগুলো শত কবিমনকে প্রাণিত ক’রে তুলতে পারে… আপনার প্রতি শ্রদ্ধা ও নিরন্তর প্রীতিমুগ্ধতা…