-
শাহাদাতুর রহমান সোহেল is with Rokshana-Akther and 85 others
দেশান্তরী পাখীরা
– শাহাদাতুর রহমান সোহেলশরতের অনেক রং-রূপ দেখতে পাবে –
আমার ভালো লাগে শরৎ;
কেননা তখনই শুভাগমন শুরু
দেশান্তরী পাখীদের বাংলার প্রান্তরে;
শাচকা, মুরগবি, লেঞ্জা, গিরিয়া,
রাঙ্গামুরি বহু রকম হাঁস
উড়ে এসে এদেশের হাওর এলাকায়
শরতে জাগিয়ে তোলে কল-কোলাহল,
ক্রমে আরো কত ধরনের পাখীই না আসে –
গ্রীনল্যান্ড, সাইবেরিয়া হতে আসে
জিরিয়া গুগলি, প্লোভার,
হাঙ্গেরী হতে জোয়ারী,
পশ্চিম রাশিয়া থেকে সবুজ খঞ্জনা,
পশ্চিম জার্মানী হতে সাদা সারস,
বৈকাল হ্রদ আমুদরিয়ার তীর হতে লাল শির,
হিমালয় পেরিয়ে আসে বটের পাখীরা,
লাদাখের জলাশয় হতে আসে রাজহাঁস;
মেরুদেশ, গ্রীনল্যান্ড, সাইবেরিয়ার পাখীরা
শরতেই দেয় তাদের আজব উড়াল;
আসন্ন শীত;
খাবার আর আশ্রয়ের সন্ধানে যেতে হবে দূরদেশ –
একসময় শীতের সমুদ্র সৈকতে নিয়মিত যেতাম,
অতিথি পাখীদের খাবার দেই, প্রথমে ভয় পেত,
পরে আমি গেলেই ঝাঁক বেঁধে ডাকাডাকি
উড়াউড়ি শুরু করত;
নিকটস্থ এক মার্কেটে একবার সবাই
আমার দিকে তাকিয়ে আছে দেখে আবাক হই,
আমি নড়ে উঠতেই অনেকে হৈ চৈ করে উঠে;
আমার টুপির উপরে একটি ছোট্ট পাখী বসেছিল,
আমি নড়ে উঠাতে আর হৈ চৈ শুনে উড়ে যায়,
ভাবলাম, এরা কত সহজেই না বন্ধু বানিয়ে নেয়,
মন বিষন্ন হয়ে যায়, ওদের বন্ধুর কতই না অভাব;
পুরো মৌসুম জুড়ে
এদেশের হাওর, বিল-ঝিল, চর-সৈকত-দ্বীপাঞ্চল
হয়ে উঠে চাঁদমারি; নৃশংস শিকারের উৎসব –
একদিন মানুষের আগ্রাসনে অর্ধমৃত এক হ্রদের
ধার থেকে অতিথি পাখীকে কাঁদতে কাঁদতে
উড়ে যেতে দেখে মনে হয়েছিল
আকাশ-পানি-মাটি সবই কাদঁছে,
ফুটপাতে বিক্রির জন্য ফেলে রাখা
পাখীদের স্মৃতি-কাতর চোখ দেখে
মন বিপন্ন বেদনায় আচ্ছন্ন হয়ে যায়,
চলে যাবার কালে ঘুরে ঘুরে উড়তে উড়তে
দেশান্তরী পাখীরা যখন স্বজন হারানোর
বেদনায় কাঁদতে থাকে তখন মনে হয়
যুদ্ধের দামামা বেজে ওঠে,
অন্তরের অন্তস্থল হয়ে ওঠে শ্লোগানমুখর –
বার্ড সাংচুয়ারী চাই,
ঘাতকের প্রত্যেক বুলেটের বিপরীতে চাই
আইনের কঠোর হাতিয়ার,
চাই সুসংগঠিত গণপ্রতিরোধঃ
দেশান্তরী পাখীরা!
শরতের বাংলার প্রান্তর হতে জানাই –
স্বাগতম, সুস্বাগতম,
হয়তো একদিন এদেশ হবে
তোমাদের নিরাপদ আশ্রয়,
পুরো দেশ হোক পাখীদের অভয়াঞ্চল।-
-
-
“শরতের বাংলার প্রান্তর হতে জানাই –
স্বাগতম, সুস্বাগতম,
হয়তো একদিন এদেশ হবে
তোমাদের নিরাপদ আশ্রয়,
পুরো দেশ হোক পাখীদের অভয়াঞ্চল।” তাই হোক কবি! অতিথিরা আনন্দ নিয়ে ফিরুক নিজ দেশে! -
-
-
-
-
Friends
Noyontara
@bablee
মো: নাজমুল আখতার
@faith
তাজুল ইসলাম তপু
@euribook
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
সেলিনা বিনতে কারীম
@selina15
Alock
@alock






চমৎকার লেখনিতে মুগ্ধ প্রিয় কবি। শুভসন্ধ্যা।