Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • নিশ্চিন্তে পৃথিবী ঘুমায় নিশ্চুপ
    তুমিও বারবার উলঙ্গ হও প্রিয়তমা
    স্বেচ্ছায় কিংবা সময়ের দাবিতে
    শুধু কান্নার রেশ রয়ে যায়।
    অন্তরের গভীর থেকে গভীরে
    যে ক্ষত চিহ্ন বেয়ে রক্ত ঝরে হরদম
    তার সবটুকু শুষে নেয়
    নিশাচর নতুন প্রেমিক।

    অতঃপর আবার ভাত ঘুমে
    অবগাহন কর নিশিথের নিস্তব্ধতায়।
    নিকোটিনের তীব্র প্রবাহে গা ভাসিয়ে কোন যুবক
    তখনো রোমন্থনে ব্যস্ত তোমার স্মৃতি।
    শুধু সময় বহিয়া যায় সাথে হৃদয়,
    শুধু জীবন বহিয়া যায় আর স্মৃতি।

    6
    2 Comments
Skip to toolbar