Profile Photo

proton 69 (asger ahmmed)Offline

  • proton69
  • Profile picture of proton 69 (asger ahmmed)

    proton 69 (asger ahmmed)

    • 3 years, 11 months ago

    আচ্ছা তোমার কি হয়েছে?

    বলতে পার মুখে?
    অমন করে তাকিয়ে আছ
    উদাস উদাস চোখে!
    ফুচকা খেতে পয়সা পাওনি
    মা দিয়েছে বকা?
    তাইতে বুঝি গালে হাত
    বসে আছ একা?
    আমার কাছে পয়সা আছে
    যাবে আমার সাথে?
    গরম গরম ফুচকা খেলে
    মনটা ওঠে মেতে।
    হাঁটবে তুমি আমার সাথে
    ঐ দুর মেঠোপথে?
    দু’পাশ দিয়ে বৃক্ষরাশি
    শীতল হাওয়ায় মাতে।
    মনটা বুঝি খারাপ আছে?
    ভাবছ কেন মিছে?
    রাজারকুমার এসেই যাবে
    হয়ত পথের মাঝে।
    চল একটু বেড়িয়ে আসি
    মনটা হাল্কা হবে
    সন্ধ‍্যা হলে ভুতের ভয়?
    জলদি ফিরব তবে।
    ভয় পেও না, সাথেই আছি
    কি চাই শুধু বল
    দোহাই এবার, চুপ থেকো না
    ম‍ুখটা এবার খোল।

    4
    6 Comments
    • এই কবিতা শুনেই তো মন ভালো হয়ে যাওয়ার কথা তার, তবুও না হয় করুক সে ফুচকা হাওয়ার আবদার।
      দারুণ লিখেছেন কবিপ্রিয়! শুভেচ্ছা নেবেন!

      • অনেক ধন‍্যবাদ। ফেসবুকে একটা মেয়েকে প্রোফাইল পিক এ দেখে লেখা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। জানি এক্সেপ্ট করবে না। কবিতাটা ওখানেই ম‍্যাসেজ করে দিতে চেয়েছিলাম। আসলে ছবিটাই অমন ভাল লাগার। ভালো লেগেছিল। আমার এই রকম অনেক অলীক ভালোলাগা আছে।

      • আপনার এমন অকপট স্বীকারোক্তি জেনে খুব আনন্দ পেলাম! এমন অলীক ভালোলাগাগুলো মনকে নির্মল ও স্বচ্ছ করে। হয়ত অন্য কেউ তার সন্ধান জানবেনা বা জানলেও ঠিক উপলদ্ধি করতে পারবেনা। তবে এমন সুন্দর শব্দে ও ছন্দে বললে হয়ত এই ভালোলাগাগুলো আরো সহস্রগুন হয়ে ধরা দেবে পাঠক মনে! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • সুন্দর ছড়া। অভিনন্দন।

শিক্ষা, অর্থ, ধর্ম, সমাজ কোন কিছুই একজন মানুষ তৈরী করতে পারে না যতক্ষণ না তার ভেতর মানুষ জন্মায়। মানুষ হয় তার বিবেক, বিবেচনা, আর বিচারবোধে।

Proton69

Syed Asger Ahmmed

আমি ঢাকা বিশ্ববিদ‍্যালয়ে মার্কেটিং এ পড়াশোনা করেছি। তবে চাকরী বা ব‍্যাবসা কোনটাই করিনি। ব‍্যাক্তিগত কারণ। 

আমি মিউজিশিয়ান। গীটারিস্ট। এটাই আমার প্রথম পরিচয়। এছাড়াও অনেক জায়গায় লিখি। আমার নিজস্ব ওয়েব আর ব্লগ আছে। সব প্রধান সাইটেই আমার পেজ আছে। আমি ছবিও আঁকি। এ সবের আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি জন্ম থেকেই শিল্পী।

Skip to toolbar