-
মনে রাখার দিন গিয়েছে চলে’
কিশোর কনককিছু মনে রেখোনা,
মনে রাখার দিন গিয়েছে চলে।
কিছু মনে রেখোনা,
ভুলে যেও স্মৃতি মনের ভুলে।
কিছু মনে রেখোনা,
যেহেতু তুমি আজ অন্যকারো।
কিছু মনে রেখোনা,
জীবনে যন্ত্রণা বাড়বে আরো।
আমায় ভুলে যেও প্রিয় প্রাক্তন
আমায় মনে রাখার কিছু নাই।
আমি এখন পরিত্যাক্ত সংসারে
দেহটাই বেঁচে আছে
আমি বেঁচে নাই|কিছু মনে রেখোনা
ভুলে যেও এই অখ্যাত আমাকে
প্রাণপণ ভালোবেসে বাঁচতে।
কিছু মনে রেখোনা
ভুলে যেও দেখাতে আমায়
অপরুপ সাজে তুমি সাজতে।
কিছু মনে রেখোনা
মনে রাখার দিন গিয়েছে চলে|কিছু মনে রেখোনা
ভুলে যেও ভালোবাসার,ষোলো
সতেরো,আঠারো,উনিশ,বিশ সন।
কিছু মনে রেখোনা
ভালোবেসো তাঁরে
লিখে দিয়েছো যাঁরে দেহ মন।
কিছু মনে রেখোনা
মনে রাখার দিন গিয়েছে চলে|কিছু মনে রেখোনা
ভুলে যেও এই বুকে রাখতে মাথা
ভুলে যেও তোমার নামে লেখা গান।
কিছু মনে রেখোনা
দরিদ্র প্রেমিক কিছু দেয়নি তোমায়
চলে গেছো বুকে নিয়ে অভিমান।
কিছু মনে রেখোনা
মনে রাখার দিন গিয়েছে চলে|কিছু মনে রেখোনা
ভুলে যেও রাতের ঢাকার প্রেম প্রীতি
ভুলে যেও আমার দেয়া ডাকনাম।
কিছু মনে রেখোনা
অকৃতজ্ঞ ভিখারী প্রেমিককে
দিয়েছিলে যতো বদনাম।
কিছু মনে রেখোনা
মনে রাখার দিন গিয়েছে চলে|কেউ না জানুক
তোমার ঈশ্বর জানেন
সর্বাত্মা উজার করে
আমাকেই ভালোবাসতে।
কেউ না জানুক
আমি তো জানি
আমি তোমার যোগ্য ছিলামনা
তবু ভালোবেসে কাছে আসতে|অভিশাপ দেবোনা তোমায়
প্রতিশোধ নেবোনা কোনদিন।
তুমি ভালো থেকো
ধর্মের বুকে মুখ লুকিয়ে
তুমি সুখে থেকো
একজীবনে আমায় ঠকিয়ে।কিছু মনে রেখোনা
মনে রাখার দিন গিয়েছে চলে|©Kishor Kanok
কবিতার গল্পে কোনো
সুদৃশ্য মানবীর দায় নেই।12, November 2021
এই কবিতার রেকর্ড
Labonnow Entertainment
কতৃক সংরক্ষিত।3 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



ভুলে যাওয়ার নাম করে মনে রেখে দেয়াই প্রেম।