Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • সদ্যজাত (বানান ভুল মার্জনা করিবেন)

    সে আমায় শুধালো “তোমায় আমার সহ্য হয় না!” আমার ভাষায় তার কথার উত্তর ছিল খানিকটা উদ্ভট। যা নিম্নে লিপীবদ্ধ করা হইলো!-

    আগুনতো সহ্য হয় না মায়াদের,
    তাই কি আমরা আগুন ছাড়া বাঁচি?
    সহ্য হয়না অই সূর্য রশ্মি,
    তবুওতো বেঁচে আছি তার জন্যই!
    আসলে, ভালোবাসলে একটু অসহ্য লাগেই!
    যেমন আমরা নিজেদের অজান্তেই
    ভালোবাসি আগুন কিংবা সূর্যকে!
    সব সয়ে গেলে তা আর ভালোবাসা থাকে না, তাকে বলে ভোগ এবং শুধুই ভোগ!
    যেমন আমরা চাঁদের সৌন্দর্য্য
    কিংবা আলো ভোগ করি।
    মুখে যদিও বলি ভালোবাসি,
    কিন্তু সেটা শুধুই সম্ভোগ।

    কারণ,
    ভালোবাসায় অধিকার থাকে,
    তাইতো সূর্যকে উঠতেই হয়
    জাগতিক অধিকারের জন্য
    সূর্যকে জাগতেই হয় রোজ
    আর, সম্ভোগে অধিকার নেই বলেই
    চাঁদের আসে আমাবশ্যা!

    তাই একটু অসহ্য না হয় থাকুক!
    ভালোবাসা বেড়ে উঠুক,
    পরম যত্নমাখা অসহ্যের তারনায়!

    6
    4 Comments
Skip to toolbar