-
#বৃষ্টি
একদিন যদি কোন তারাহুরো না থাকে
চলে এসো,
আমরা এই নান্দনিক শহর পেরিয়ে কোন এক বিবর্ন
ধূসর পেয়ালায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে
ডুবে যেতাম।
একদিন যদি পারো অকারণে ছুটে এসো,
চুপ করে বসে থেকো যতক্ষণ ইচ্ছে,
আমি স্থির হয়ে বসে একেঁ নিব তোমায় ফ্রিদা কহলোর মতো।
কোন একদিন যদি সত্যি বেঁচে থাকতে চাও
তবে মৃত্যু দন্ডের আসামি হয়ে
ছুটে এসো আমার কাছে,
আমরা সত্য সত্য বাচাঁর ক্ষুদায় ছুটে ছুটে যেতাম সমস্ত অস্তিত্বের ওপার।
একদিন খুব একা হয়ে গেলে
ছুটে এসো একরাশ নিঃসঙ্গতা নিয়ে,
আমি তোমার ঠোঁটের আবছায়ায় আঙুল বুলিয়ে দুঃখ বাড়াতাম।
একদিন যদি সত্যি বাচঁতে ইচ্ছে করে,
তবে এসো
আমরা সব ভুলে গিয়ে,
শিশুর মতো বিষ্ময় নিয়ে
তাকিয়ে দেখবো একে অপরকে।
কোন একদিন যদি কোন কিছুর দায় না থাকে
তবে চলে এসো
আমরা দায়হীন হয়ে
কোন এক অজানা মিছিলে মিশে গিয়ে
উঁচিয়ে ধরবো ভুল পতাকা।6 Comments
Friends
Debashish Roy
@droy
Unaysah-Jannat
@unaysah-jannat
Shaikh Mohammad Nafiz Barakah
@shaikhnafiz
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
মাহ্দী সাকিব
@mahdi-sakib
পি.কে. সরকার
@pksarker
ইফতিশা খানম
@eftishakhanam
UTTAM KUMAR BISWAS
@uttamk



চমৎকার লেখনি আমি মুগ্ধ কবি