-
জীবনজমিন
_কিশোর কনকএকবার জীবন যুদ্ধে পরাজিত হয়ে দেখো জীবন
ভরসার হাত সরে যাবে।
নাগরিক যন্ত্রণা ঢাকবে তুমি এমন চাঁদর
তন্নতন্ন করে খুঁজলেও খুঁজে না পাবে।
একবার বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর সুযোগ মিলে যাক
দেখবে রজনীগন্ধায় নেই সুগন্ধ।
অন্তর পুড়বে তুমি ঢের পাবে ঠিক
বুঝবে কতো প্রকট অন্তর পোড়া দুর্গন্ধ।
অসময়ের করুণ দৃশ্যে সব সেয়ানা হিসেব নেবে
ব্যর্থ হবার বার্তা তোমায় দুরন্ত সময় জানিয়ে দেবে
নির্মম পতনের মুহুর্তে বুঝবে
কী ভীষণ প্রতারক আমাদের বেহিসেবী জীবন ||কখন কী ঘটবে জানা যায়না
কেউ নেবেনা কারো জীবনের দায়।
খুশির উৎসব ফুরিয়ে যাবে
রাতঘুমে দেখবে তুমি অসহায়।
কথা দিয়ে রাখবেনা হৃদয়ের মেহমান
জীবনজমিনে এলে দৈন্য।
অর্থহীনের শর্ত ভাঙে দিনে তিনবার
আমাদের জীবন ‘অবিক্রিত পণ্য।
অসময়ের করুণ দৃশ্যে সব সেয়ানা হিসেব নেবে
নিঃস্ব হবার অশনী সংকেত দুরন্ত সময় জানিয়ে দেবে
নির্মম পতনের মুহুর্তে বুঝবে
কী ভীষণ প্রতারক আমাদের অন্তরের মানুষ ||স্বপ্নে ভেঙে যাবে তোমার আকাশ সমান বাড়ি
বিক্রি হবে কবর সহ জমিন।
সেই জমিনের মালিক তুমি হতে পারবেনা
কবর সরিয়ে শোধ করবে জন্ম নেবার ঋণ।
অকৃতজ্ঞ মানুষ চিনে রেখো
দেখো জীবন অনেক কিছু দেখাবে।
পাঠ্যবই পড়ে শিখতে যা পারোনি
জীবন তোমায় তাই শেখাবে।
তোমার রক্তে ধর্মাক্ষর লেখার ইচ্ছে রাখবে কেউ
তুমি অবেলায় প্রাণসংকটে পড়বে।
নির্মম পতনের মুহুর্তে বুঝবে
কী ভীষণ প্রতারক আমাদের অতীতের ভুল-বিশ্বাস ||
_______________তবু নিরাশার রাত্রিতে হবে কেউ যাত্রী
ফিঁনিক আলো জ্বলবে মধ্যরাতে!
নিরাশার কক্ষপথে প্রতিক্ষায় থাকবে জীবন
সূর্যদিনে জানবে ‘জীবনজমিন’ কার দখলে ||26, November 2022
Mohammadpur,Dhaka.
©Kishor Kanok
Record Label : Labonnow Entertainment
সতর্কীকরণ⚠️
অনুগ্রহ করে কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |7 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



আশা, নিরাশার দোলায় দুলে চলে জীবন।