-
জাদুকর
———————এই শহর ছেড়ে,
জাদুকর চলে গেছে।এই শহরে কবিতা লিখে আর
শাহবাগ মাতানো যায় না।
কারো চোখের গোলকে গেথে থাকা
লাল-হলুদের পুনরাবৃত্তি এই শহরে আর হয় না।
আর কোন চত্ত্বর জুরে ক্ষ্যাপাদের স্লোগানে ভাসে না এই শহর।
চেনা পথের গায়ে আর কোন ভবঘুরের চিহ্ন মেলে না।এই শহর ছেড়ে,
জাদুকর চলে গেছে তাই
কারো চোখের কোণে অশ্রু জমলেও,
এই শহরে আর বৃষ্টি নামে না।এই শহরে আর কোন রোমাঞ্চো নেই।
কোথাকার কোন বৃদ্ধ জাদুকর,
শহুরে হাওয়ায় মিশে ছিল যার শ্বাস-প্রশ্বাব,
কবেকার সেই রঙ্গিন ফানুশের স্বপ্ন,
নীল পরীদের অভিমান মেখে ঘুম জরাতো দূরন্ত শিশু।
কোথাকার সেই
সিন্দাবাদের রাজপুত্রের জয়ে,
সারা শহর ভেসে যেত কল্পিত সব কিচ্ছা কাহিনীতে।
ঘুনে ধরা জাদু- কাঠির তোড়ে,
শহর জুড়ে হিল্লোল উঠতো।
সব পরীরা ডানা মেলে,
সাকির নাচে শহর ভাসতো।
রঙিন পানির পসরা জমে,
কথায় কথায় বৃষ্টি নামতো।এই শহর ছেড়ে,
যাদুকর চলে গেছে তাই
ওরে গেছে আলিফ লায়লা,
মুছে গেছে বেহুলার অশ্রু,
ডুবে গেছে লক্ষীন্দর,
মরে গেছে পাকুড় গাছের চূড়ায় সাদা বকের জাঁক।
পিকে হয়ে গেছে পীর দরবেশের আলখাল্লার খুশবোতে ছড়ানো সুফিবাদের প্রাণ।এই শহর ছেড়ে,
জাদুকর চলে গেছে,
এই শহরে আর কোন রোমাঞ্চো নেই।
নেই কোন অলৌকিতা!5 Comments
Friends
Debashish Roy
@droy
Unaysah-Jannat
@unaysah-jannat
Shaikh Mohammad Nafiz Barakah
@shaikhnafiz
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
মাহ্দী সাকিব
@mahdi-sakib
পি.কে. সরকার
@pksarker
ইফতিশা খানম
@eftishakhanam
UTTAM KUMAR BISWAS
@uttamk



“এই শহর ছেড়ে,
জাদুকর চলে গেছে তাই
কারো চোখের কোণে অশ্রু জমলেও,
এই শহরে আর বৃষ্টি নামে না।
এই শহরে আর কোন রোমাঞ্চো নেই…”
সম্পূর্ণ কবিতাটিতে মোহাচ্ছন্ন হয়ে গেলাম…! এমন অভাবনীয় লেখা আরও পড়ার আগ্রহ তৈরি হলো, হ’লাম প্রাণিত’ও… শুভ হোক প্রিয়…