-
ত্রিশ পারা ভালোবাসা
অনন্ত অবহেলার পরে নিভৃতে, স্বেচ্ছায়-
যে মানুষটি হলুদ রোদ খেয়ে মরে গেলো;
তার জন্য আঠারো অধ্যায় শোক
তার জন্য ত্রিশ পারা ভালোবাসা।অবশ্য মৃত্যু না এলে মানুষ বুঝতো কী শূন্যতার সংজ্ঞা?
কিংবা কোথায় দাড়ি দিতে হয়, থেমে যেতে হয় একাকী
চুপচাপ; ডুবে যেতে হয়-গলার তিলে, পুরনো ব্যাথায়?আমি ভেবে পাইনা;মিলাতে পারি না এতোকিছুর পরেও,
কেন লক্ষী ছড়ার পাশে কাঁকড়ার গর্তে-
এতো স্বপ্ন জমায় ইঁদুর স্বভাবের মানুষ?
কেন এতো অভিমান জমায় শিশিরের তোরঙ্গে,
খায় বিস্কুটে মাখানো বিষের মতো মানুষের ভালোবাসা?আত্মার অভয়ারণ্যে ঘুরে ফিরে যে মানুষটি মৃত্যু বলতে স্নিগ্ধ তুলির রং বুঝেছিল;
সেও কী কোনদিন কাউকে ভালোবাসে নি?
ডুকরে কেঁদে উঠেনি কারোর আলিঙ্গন স্মৃতিতে?
কিংবা বউকথা কও পাখির ডাক
কিংবা স্নান শেষে উঠা শালিকের চোখ দেখে ব’লে ওঠেনি-নিজেরই কাছে; “আমি পৃথিবীর সমস্ত নির্জনতার ভেতর, আমারেই খুঁজেছি বহুদিন, সৈকতে লুকানো কাছিমের ডিমের মতো।”7 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Md Ahsan Ullah Ripon
@ripon185
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Kanej-Roksana
@kanej-roksana
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Syed Farah
@syedfarah
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
রেহমান স্বাধীন
@rehmansadhin



অবশ্য মৃত্যু না এলে মানুষ বুঝতো কী শূন্যতার সংজ্ঞা?
কিংবা কোথায় দাড়ি দিতে হয়, থেমে যেতে হয় একাকী
চুপচাপ; ডুবে যেতে হয়-গলার তিলে, পুরনো ব্যাথায়?- দারুণ সত্য বএলছেন। লেখাটাও বেশ লাগলো।
অনেকদিন পর লিখলেন।