Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 3 years, 9 months ago

    আর দেখা হবে না,
    ৮,১২,২২
    আষ্ঠেপৃষ্ঠে দুঃখ কে বেঁধেছি,
    বলেছি ওরে আমায় যাসনে ছেড়ে,
    কাছে থাক পাশে থাক,
    যতদিন আমি তোকে যাই না ছেড়ে।
    ভাগ্যিস এই জনম পরে,
    আর একটা জনম আছে,
    সেই সময়ে, তোর সাথে,
    আমার দেখা হবে নারে।
    চোখ মেলিয়া পেয়েছি পাশে,
    যত্ন করে রেখেছি কাছে,
    তোর অনুভবে,
    রত্ন খুঁজেছি চোখের জলে,
    তোকে সঙ্গে করে,
    এই দুনিয়ায় পথ অনেক সহজ লেগেছে।
    বাস্তবতার সকল সংজ্ঞা
    শিখিয়েছো হে দুঃখ তুমি মোরে
    তবু বড্ড স্বার্থপর আমি,
    তোমার সাথে লুকোচুরি খেলি,
    এপারেই যেন শেষ দেখা হয়,
    খুব খুব আশাকরি।

    -fnesa

    11
    9 Comments
Skip to toolbar