-
না মানুষ’
_কিশোর কনকতুমি শুয়োরের বাচ্চা দেখেছো?
শুয়োরের বাচ্চারা কেমন কচুগাছ খুঁড়ে কচু খায়
জমিন চষে ওলট-পালট করে
আর বাতাশে বিশ্রী দুর্গন্ধ ছড়ায়।তুমি “না মানুষ” দেখেছো?
কিংবা শাসকের অন্যায় হুকুম কায়েম করা
কথিত প্রজাতন্ত্রের কর্মচারী নামক
রাষ্ট্রীয় সন্ত্রাসী দেখেছো
যাঁরা রাজপথে নিরস্ত্র বিপ্লবীদের বুকে গুলি চালায়।তুমি ইতিহাস জানো?
কে ছিলো ঘাতক কে দরদী
স্বীকার করার দুঃসাহস রাখো?
তুমি গোলাম কবি-শিল্পী কিংবা
চেতনামার্কা বুদ্ধিজীবি দেখেছো
যাঁরা ঘাতকের পক্ষে তাঁবেদারী করে রোজ।
তুমি বিবেক বিবর্জিত গোলামের বাচ্চা দেখেছো?
কিংবা জন্মগতভাবে ভীঁরু কাপুরুষ ‘না মানুষ’
যাঁরা অমানুষের মতো অন্যায়ে সমর্থণ করে
রাখেনা মানুষ অথবা মানবতার খোঁজ ||শহুরে জীবনে হঠাৎ কান্না পায়
চার দেয়ালের বন্দী ঘরে যাচ্ছে জীবন সবার যেমন যায়।
তুমি পরাজিত প্রেমিকের দুঃখ দেখেছো?
আর্তনাদের রাত্রি আঁধার
মাথার ভেতর স্মৃতির পাহাড়
বিরহবর্ষে আত্মঘাতী হবার ব্যর্থ চেষ্টা দেখোছো?
অথবা কেউ বললো কবি
কবিতায় শুধু দুঃখ লিখো
হ্যাঁ মানুষের’ পক্ষে লিখো সভ্যতার কালো দেয়ালে|নাগরিক অধিকার অনেক দামী
ঘাতকের দল ঠিক কেড়ে নেয় বুলেট বারুদের দাপটে।
তুমি নাগরিক অধিকার চেয়েছো?
গুম-খুনের অভয়ারণ্য
মানুষ মরে মানুষের জন্য
গনতন্ত্রের গল্পে হিংস্র জানোয়ারের মরণ থাবা দেখেছো?
ধর্ম সেতো বদলানো যায়
জন্মসুত্রে হিন্দু-মুসলিম হইয়া আসে সবাই
আমি শুধু মানুষ হতে দেখতে মানুষ তোমায় চেয়েছিলাম|আমার চোখে এক শহরের ধুলো,তবু
মানুষের মিছিলে পা গুনে রাখি বিবেকের নির্দেশ মেনে।
তুমি রাজপথে বিদ্রোহীদের মিছিল দেখেছো?
যাঁরা ঘাতকের হাতে পড়ছে ধরা
পড়েছে হাতে হাতকড়া
লড়েছিলো তোমার মতো আমার মতো কারুষদের জন্য।
দ্রব্যমূল্যে জ্বলছে আগুন
সরকারী লোকের সুখের ফাগুন
বেসরকারী আমরা যাঁরা আমাদের জন্য মৃত্যু রাখা |বিশ সনেই দেখেছিলাম প্রেমিকার নিঃষ্পাপ হাসি
প্রেমিকা এখন ঘর বেঁধেছে সুখে’ আমি দুঃখ পাহারায়।
তুমি ‘ভালোবাসা’ কোথায় থাকে দেখেছো?
সে কি প্রাচুর্যে থাকে
নাকি ইমারতে অহংকার আঁকে
জীবনের কোনো অবসরে মনে পড়ে কী আমার কথা?
আমি শূন্যে তোমার ছবি আঁকছি
প্রাণপণ তোমায় মনে রাখছি
অনাচারের দেশে সম্ভব হলে শেষদেখা দিও শেষবার |
_________চাচ্ছি তবু মানুষ জিতুক ভীষণ অসম্ভবে’
বৈরী মরার চিৎকার উঠুক তোমার-আমার শহরে।
চাচ্ছি তবু ভালো থাকুক প্রিয় প্রাক্তন প্রেমিকা
যাঁর স্বরণে জীবন দহন লিখতে আসা সংসারে।২৪ অগ্রহায়ন, ১৪২৯
09 December, 2022সতর্কীকরণ⚠️
অনুগ্রহ করে কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |7 Comments-
-
@DrakoShajib অবাব হবার কিছু নাই,আবেগ দিয়ে দুনিয়া চলেনা।পৃথিবীর কোনো স্বৈরাচারই স্বেচ্ছায় বিদায় নিতে চায়নি,মানুষের প্রতিবাদ প্রতিরোধেই নিকৃষ্ট স্বৈরাচারের পতন হয়েছে।যুদ্ধ ছাড়া কখনোই কোনো দেশে শান্তি আসেনি।এইতো কিছুদিন আগেও শ্রীলংকার মিনিষ্টারদের জনগন রাস্তায় ফেলে ল্যাংটা করে পেটালো,তারপর বিদায় হলো স্বৈরাচার।
-
-
@DrakoShajib ভালোবেসে যে সব মহামানব পৃথিবী জয় করতে চেয়েছিলেন তাঁরা সবাই’ই গুপ্ত ঘাককদের হাতে খুন হয়েছিলেন,হযরত মুহাম্মদ,শ্রী কৃষ্ণ,শ্রী চৈতন্যদেব,গান্ধীজি সহ প্রায় সবাই।ভালোবাসার ক্ষমতা অসীম একথা সত্য,মানুষকে যাঁরা ভালোবাসেন তাঁরা শতাব্দীর পরে শতাব্দী মানুষের অন্তরে বেঁচে থাকেন একথাও সত্য,কিন্তু অত্যাচারী শাসক,অত্যাচারী ব্যক্তি কিংবা অত্যাচারী প্রতিষ্ঠান কখনোই ভালোবাসায় নত হয়না।আক্ষরিক অর্থে পৃথিবীর কোনো অত্যাচারী সকগোষ্ঠী নিজেদের নিকৃষ্ট পরাজয়ের আগে মানুষের উপর থেকে অত্যাচার বন্ধ করেনি।তাই যুদ্ধ-জীবন এবং রক্ত ছাড়া পৃথিবীর ইতিহাসে কখনো পৃথিবীতে শান্তি আসেনি,পৃথিবীর ইতিহাস তা বলেনা।

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


গণতন্ত্র মুক্তি পাক।