-
সদ্য মৃত পাখিদের জন্য……………..
এই শহর জুড়ে কোয়াশা নামুক,
এই শহর জুড়ে প্রেম নেমে আসুক।এই প্রজন্মের প্রেমিকরা অনেক বশি স্বৈরাতান্ত্রিক বলে,
তোমাদের সবার রন্দ্রে রন্দ্রে প্রেম জাগাতে চায় ওরা।ওরা চায়,
কোয়াশার সাথে প্রেমের সাক্ষাৎ হোক,
বৃষ্টি আসুক
প্রেমের বর্ষনে ভিজুক সমগ্র নগরী।অতিশিগ্রী ক্যামেলিয়া ফুলের সুভাস নিয়ে রঙিন পোকারা বলে গেছে,
ঢানা মেলে তারাও সাক্ষী হতে চায় এই মহাজাগরনের।কার্বন জমা ঢানা মেলে ধূসর প্রজাতিরাও ভিজতে চায় এই মহাজাগরনে।
রুমি, আমির খসরু, গালিব সাধুবাদ জানিয়েছে,
আমাদের এই প্রেমের মহাজাগরনকে।চিরকালীন জ্যোৎস্না প্রেমিক নাবিকরাও তীরে ফিরার আশ্বাস দিয়ে জানিয়েছে,
আর জ্যোৎস্না নয়, সমগ্র চাঁদ নেমে আসবে এই পৃথিবীতে।ইতিমধ্যে অলৌকিক ক্যানবাস আর যাদুর তুলি হাতে এই মহাজাগরনের ছবি একে চলছে আমাদের ভ্যান গগ্।
আমরা এই প্রজন্মের প্রেমিকরা চাই,
এই শহর তার রোমাঞ্চ ফিরে পাক,
এই শহর আবারও অলৌকিক হয়ে উঠুক।
আমরা চাই
সদ্য মৃত পাখিদের সমাধি ফলকে লিখা হোক,
এই শহর, যাদুর শহর।5 Comments
Friends
Sharbanam Gupta
@sharbanam-gupta
জিনাতুন নেছা
@zinatunnesa99
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Redwan Khan
@redwan-khan
Afrin Akter
@afrin
Drako Shajib
@drako
সারোয়ার -ই-কায়নাত
@mohammadsarwar-ekaynat
Masfi K
@masfi-mohammad
Jannatun Nur
@jannatun-nur



চমৎকার একটা কবিতা হয়েছে কিন্তু বেশ কিছু বানানের সংশোধন প্রয়োজন। অভিবাদন জানবেন কবি।