Profile Photo

Md Kawsar MiahOffline

  • kawsar4968
  • Profile picture of Md Kawsar Miah

    Md Kawsar Miah

    3 years, 4 months ago

    প্রচন্ড হতাশা গায়ে এসে হাজির হলো। পৃথিবী থেকে গত হওয়া ও উপস্থিত সকল ফুলের ঘ্রাণ, একবার নাকে এসে ঝাপটা দিলো। অদ্ভুত ঘোর লাগা ঘ্রাণের মিশ্রণ, এ আমায় কোথায় নিয়ে এলো!

    কাদের মোলাকাত টের পাচ্ছি! অদৃশ্য শীতল অন্ধকার । কিন্তু তাদের জমে যাওয়া জিহবা অস্পষ্ট উচ্চারণ করে যাচ্ছে, বিয়ে! বিয়ে!

    আরেকটা ঝটকা হাওয়া, নদীর কাছে এনে ফেলে দিয়ে গেল এখন।
    একি! আড়াআড়ি পেট কেটে চলে গেছে তিনটে নদী। মোহিত চোরা স্রোতে তাদের পেটের ভেতর ডুবে যাচ্ছি!
    ডুবতে, ডুবতে—
    এতোক্ষণে টের পেলাম, নিঃশ্বাস জমে গেছে। শ্বাস-প্রশ্বাসে কেবল ঘোর লাগা সেইসব ফুলের ঘ্রাণ।

    আলাপকালে

    3
    2 Comments
Skip to toolbar