Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 5 months ago

    প্রিয় নন্দিনী’
    _কিশোর কনক

    এক পৃথিবী তন্নতন্ন করেও যদি খুঁজি
    তবু,তোমার মতো কেউ মিলবেনা।
    মানবজমিনে মিলতে পারে অষ্টাদশী অপ্সরী
    তাতে আমার চলবেনা।
    আমি তোমাকেই ভালোবাসি
    এখনো দিবানিশি
    তোমার স্মৃতি-তোমার প্রীতি আঁকড়ে ধরেই বাঁচি।
    তুমি ভিন্নবাসী জানি
    হবেনা আমার কোনদিনই
    তবু বোকার মতো সেই তোমাকে ভেবেই কাঁদি হাসি।
    ‘প্রিয় নন্দিনী’
    তুমি বুঝবেনা
    এক ব্যর্থ জীবনের কতো কষ্ট!
    প্রিয় নন্দিনী’
    তুমি বুঝবেনা
    কতো বেদনায় হয়েছি আমি পথভ্রষ্ট।
    তোমার কোনো অপরাধের বিচার করিনি কোনদিন
    তাই তোমার নিকৃষ্ট প্রতারণা মেনেছি’
    তৃণভূমির এ মাটির পৃথিবীতে স্বর্গ নামেনা কোনদিন
    মানবীও হয়না তাই সত্যিকারের দেবী
    প্রিয় নন্দিনী’ তোমাকে ভালোবেসে জেনেছি |

    আকাশ কাঁদে আকাশের প্রয়োজনে
    জমিনের প্রয়োজনে না।
    প্রাণপণ ভালোবেসে বুকে পা রেখে ছেড়েছো হৃদয়ের বন্দর
    তবু তোমাকে অভিশাপ দেবোনা।
    তোমার মতো কেউ ভালোবাসেনি
    একজীবনে কেউ কখনো…
    মরণের পরে যদি আবার দেখা হয়
    জেনো সবিনয়ে স্বীকার করবো আমি তখনো।
    প্রিয় নন্দিনী’
    প্রিয় ডাকনাম
    যেখানেই থাকো তুমি ভালোথেকো রোজ |

    জানি ভালোবেসে অনেকেই কথা রাখেনা
    যে চলে যাবেনা সে আগে চলে যায়।
    তোমার চিরচেনা মুখ চেনা চোখ খুঁজে ফিরি যখন যতোদুর যাই
    জানিনা থাকো তুমি কোন ঠিকানায়।
    আমার মতো কেউ বাসবেনা ভালো তোমাকে
    বুঝবেনা কী চায় তোমার অভিমানী মন………………………
    যদি জীবনের কোনো আকালে সবাই তোমায় ছেড়ে যায়
    ফিরে এসো পুরনো জীবনে চিরচেনা প্রিয়জন।
    প্রিয় নন্দিনী’
    প্রিয় অভিমান
    তোমাকে ছাড়া নিয়তির কাছে কিছু চাইনি |

    আমাদের ভালোবাসা গোলাপে ফুটতো
    নাগরিক যানযটে কথা বলার সুযোগ জুটতো’
    সেই তুমি আর কারো কথা শুনে বাঁচো
    সেই তুমি আর কারো কথায় কাঁদো-হাসো
    প্রিয় নন্দিনী’
    আমি আজ কাঁদিও না
    হাসিও না |

    19 January – 2022 | Dhaka
    সতর্কীকরণ⚠️
    অনুগ্রহ করে কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

    Don’t Copy’

    6
    3 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar