-
তোমার সিঁথির সিঁদুর হয়তো হবো না
লুকিয়েও হয়তো দেখবো না
কোন ঋতুর ফোঁটা ফুলে নিজেকে সাজিয়েছো,
মানিয়ে নিয়েছো এ্যাকুরিয়ামের মাছটার মতো।
আমাকে নিয়ে মায়ের ফাঁকা বুকটার মতো
বোধহয় তোমার বুকে সরীসৃপ হয়ে অভিমান হাঁটবে
তাও আমি দেখবো না আর। জানি তুমিও জমাও
আমাকে নিয়ে আমার পিতার আক্ষেপের মুঠো চাল।
তবুও আর চেয়ে দেখবো না তোমার হাঁটা পথের বাঁক,
যে পথে তোমার পায়ের ছোঁয়ায় একদিন জন্মাবে
এ শতাব্দী ভেদে জন্মানো হাহাকারের রক্তকরবী।
তবে আমি নিশ্চুপ দাঁড়িয়ে থাকবো গামারি গাছ হয়ে
শাদা ঘুঘুর মতো তাকিয়ে থাকবো নিঃশব্দে বহুভোর,
খুঁজে নিবো শুধু এই সান্ত্বনাটুকু
একদিন আমারো কেউ ছিলো
যার নাভিতে আমাকে না দেখতে পারার কান্না জমতো।4 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Md Ahsan Ullah Ripon
@ripon185
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Kanej-Roksana
@kanej-roksana
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Syed Farah
@syedfarah
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
রেহমান স্বাধীন
@rehmansadhin


ভীষণ আক্ষেপের সুর দারুণ এক মুগ্ধতা দিয়ে গেল! ভালোবাসা নেবেন!