-
বাংলা আমার প্রাণ
বাংলা আমার মায়ের কোল,
আমার প্রথম সুর।
বাংলা আমার প্রাণের হিল্লোল,
স্বপ্নসুখের অঙকুর।
বাংলা আমার সবুজের অঞ্জন,
বাংলা আমার শিকড়।
বাংলা আমার হৃদয়ের ব্যঞ্জন,
নভঃললাটে নক্ষত্রনিকর।
বাংলা আমার স্বপ্নসারথী,
রংধনু রঙে স্বপ্নিল প্রাণ।
মেঘের ছায়ায় ঝিরিঝিরি নদী,
শঙ্খশালিকের নিদভাঙ্গা গান।
বাংলা আমার ভাই এর রুধির,
বোনের নীরব অশ্রুর নীর।
নববিক্রমে ঝলকানো আবির,
হায়েনার বুকের বিদ্ধ তীর।
বাংলা আমার বেদনাবল্লভ,
না ফোটা রঙ্গনকলি,
বাংলা আমার সিক্তপল্লব,
না বলা পাখির কাকলী।
বাংলা আমার চিরন্তন ভালবাসা,
পাঁপড়িতে ঢাকা আবেগ।
শব্দে গ্রোথিত সুপ্ত আশা,
শুভ্র পালকের চিত্রলেখ।
বাংলা আমার শ্বেত কপোতী,
আলপথে হাটা কিষানের হাসি।
সকল অশুভতার অভিঘাতী,
অভীক লড়াকুর রণভেরী বাঁশী।
আমি বাংলায় গেঁথে যাব মালা,
হাটবো বাংলার বীথিকায়।
পুষ্পিত হোক দু:খিনীর স্বপ্নডালা,
রৌদ্রলহরী ঝরুক মৃত্তিকায়।
12 Comments -
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



সকালটাকে নতুন করে জাগিয়ে দিলেন কবিপ্রিয়! ভাষার মাসের শুভেচ্ছা নেবেন!