Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • হে রমনী, সৌন্দর্য নয়
    আমার রক্তপ্লাবিত হৃদয় দেখ
    যেখানে ফুটে আছে ১০৮ টি নীলপদ্ম

    সহস্র রমনীর রক্তহীন ম্লান চোখের
    আকাঙ্ক্ষা উপেক্ষা করে
    তোমার প্রতিক্ষা
    আমায় ক্লান্ত করতে পারেনি কখনো।

    আমি কোন মাংসাশী প্রেমিক নই
    তাই সঙ্গমের উচ্ছ্বাসে নয়!
    বিকেলের সোনা ঝরা রোদে,
    সোনাঝুরির মেঠো পথে
    তোমাকে চেয়েছি আমি।

    6
    3 Comments
Skip to toolbar