-
একজীবনের কবিতা →বিপরীতমুখী মানুষ’
_কিশোর কনকদেখো যারেই ভালোবাসবে তুমি যার বুকেই লুকাবে দহন
যার হৃদয়ে রাখবে হৃদয় যার মনেতে রাখবে মন
সে যদি না বোঝে তোমায় সে যদি না খোঁজে তোমায়
দিনশেষে ব্যর্থ কথকতা হাজার আয়োজন।
দেখো যে যার জন্য মরতে পারে যে যারে বাসে ভালো
যে যার প্রেমে নতজানু হয় জীবন করে এলোমেলো
সে যদি হাটে ভিন্নপথে সে যদি চড়ে ভিন্নরথে
তবে তারে মুক্ত করে মন একলা পথে চলো।বিপরীতমুখী মানুষ প্রেমে
দেখতে চকচকে দেহ রক্ত- ঘামে
কামনার মাতাল লেহনে মিশে যেতে চায় মানুষ।
কামনার মাতাল প্রহর ফুরালে
মোহ ভেসে যাবে খালে-বিলে
গুরুত্বহীন হবেই তুমি জাগতিক সংসারে
দেহ পেলে আর ভালোবাসা খুঁজবে কি পুরুষ?তন্ত্রমন্ত্র ধর্মীয় বিধান,অথবা কবুল কবুল খেলা
নিঃশ্চয়তা পারে কি দিতে ঘটবেনা বিবাহ বিচ্ছেদ?
অথবা এমন হতে কি পারে,সাজানো পরিনতি
দুজন মানুষ হবেই সঠিক দুজন মানুষ সৎ-সতী?পথ যতো দুর হোক ক্ষতি নাই তাতে “মানুষ” হলে সঙ্গী
একটা জীবন থাকতে পাশে মানুষ চিনতে হয়।
অমানুষের সঙ্গে নিজঘরে সুখ-সঙ্গমেও নরক যন্ত্রণা
বুঝবে সেদিন ভালোবাসা প্রয়োজন অন্ধকার শয্যায় |তবু অসংখ্য মানুষ লোভের ঘোরে করবেই বিচরণ
জনজনে করবে জীবন বদল সংকল্প রোজ……………..
দ্বিধাগ্রস্থ হবে জীবন জগৎ সংসারে
সির্ধান্তহীনতায় চলে যাবে দিন করতে করতে আপোস |
এরপর নিয়তি এবং প্রকৃতির যৌথ বিচার শুরু হবে
বিপরীতমুখী মানুষের জীবনে জড়িয়ে যাবে তুমি……….
অন্তরের ঐশ্বরীক প্রেম পায়ে পিষে
তন্ত্রমন্ত্র পড়ে মেনে নেবে দৈহিক বিবাহ |এরপর চলে যাবে বহুদিন রাত
কেটে যাবে সুখ-অসুখ সঙ্গম-রাত ভোর বৃষ্টি বাদল
জমবে কামুক পুরুষ বুকে আদিম ভৃত্য নৃত্য বিলাস।
এরপর মনমালিন্য
কৃতদাসীর হাসি তুমি দেখবেই আয়নায়
আরবের রক্ষিত কোনো নারীর ছবি চোখে ভাসবে
তুমি অন্ধকারে নিজের মুখ চেপে ধরে কাঁদবে,
তুমি বুঝবেই সেদিন
একজীবনে সত্যি ভালোবাসা হারানোর দুঃখ
যদিও সেদিন তুমি নিছক মৃত কোনো বৃক্ষ সংসারে|পরাজিত প্রেমিকের সান্ত্বনা থাকে
প্রেমিকা হারানো শোক স্বেচ্চা অনাহার অনিদ্রায় রোগ
এন্টিবায়েটিকের পরে এন্টিবায়েটিক সুস্থ করে শরীর।
এরপর মানসিক প্রশান্তি মেলে
যখন আয়নায় দেখবে নিজের সরল প্রতিচ্ছবি
সান্ত্বনা খুঁজে পাবে ফকির লালনের গানে
কবীর সুমন বোঝার মতো ক্ষমতাধর মস্তিস্ক
আবার গেয়ে উঠবে ভালো থাকবেনা মানে কি
থাকতেই হবে ভালো
ঐ যে দ্যাখো মেঘের ফাকে বিদ্যুৎ চমকালো |তারপর দুজনেই দুই পৃথিবী ভ্রমন
কেউ আর একসাথে একপথে কিছুতেই করবেনা বিচরণ।
দুজনের স্মৃতিতে থাকবে দুজনই ঠিক
দুজন দুই জীবনকে সমানে জানাবে ধিক।
শুধু কেউ ফিরে পাবেনা সে স্বর্গীয় সংসার
দুজনের জীবনেই থাকবে দুজন দাবীদার।
মনে মনে থেকে যাবে ভুল করে ছেড়ে যাওয়া মুখ
কেউ আর কারো বুকে খুঁজে পাবেনা সুখ |তবু তারপর এভাবেই অন্যসবাই
তোমার মতো করে স্বর্গীয় প্রেম পায়ে পিষে।
ঘর বাঁধবে ঠিক ভালোবাসাহীন পৃথিবীতে
ব্যর্থ হবেই জেনো কনকের কবিতা
একা দাঁড়াবো আমি অন্ধকার স্বরণীতে |[ অমিমাংশিত ]
বিঃ দ্রঃ কবিতার গল্পে জীবিত অথবা মৃত কোনো
মানুষের সংশ্লিষ্টতা সজ্ঞানে অস্বীকার করলাম।
অর্থ্যাৎ এই কবিতার দায়ভার কেউ বহন করবেনা।সতর্কীকরণ⚠️
অনুগ্রহ করে কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |Wed’Day 28, June 2023 | Mohammadpur,Dhaka
09 : 20 Pm1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


❝সে যদি না বোঝে তোমায় সে যদি না খোঁজে তোমায়
দিনশেষে ব্যর্থ কথকতা হাজার আয়োজন❞