Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 4 months ago

                 মায়ার নজর’
                       _কিশোর কনক

    কতো সুন্দর তুমি
    চোখ থেকে দৃষ্টি সরানো যায়না
    যেনো দেবী তুমি ভালোবাসার
    হদয়ে ধরো আয়না।
    তুমি অপরুপা
    এই ভালোবাসাহীন পৃথিবীতে
     তুমি ভালোবাসার লোভ দেখাও।
    আমি লোভে পড়ে যাই
    ভালোবেসে তোমাকে চাই
    যখন তুমি মায়ার নজরে তাকাও||
    _
    প্রেমে পড়লে বুকের ভিতর
    হার্টবিট বেড়ে যায়।
    প্রেমিকা করে সুখের নেশা
    প্রেমিক অসহায়।
    তবু প্রেমের নজর এড়াতে চাইনা
    ভালোবাসা হয়তো এমনই||
    _
    নান্দনিক নৈঃস্বর্গে তুমি তুলনাহীন
    ভিতর বাহির রহস্যময়।
    সে রহস্যভেদের দুঃসাহস রাখি
    শেষ বিকেলের রৌদ্রছায়ায়।
    যদিও প্রেম আলোছায়ার খেলা
    অবিনশ্বর পৃথিবীর প্রান্তরে||
    _
    নাগরিক কোলাহলে ছুটে চলা পথে
    একদিন দেখা হলো দুজনে।
    স্হির নও তুমি,আমিও না
    তবু তুমি রয়ে যাও মনে।
    দুজনের দুদিকে চলে যাওয়া পথে
    ছায়ার মতো দুদিকে ছোটে প্রেম||
    _
    মরুভূমিতেই বৃষ্টি চাইতে ইচ্ছে করে
    সেকারণেই তোমাকে চাওয়া।
    ভালোবাসা বিভিষিকা সব জীবনে
    তবু ইচ্ছে আমার তোমাকে পাওয়া।
    কতো সুন্দর তুমি
    ভালোবাসা তোমার জন্য চিরকাল||
    _
    অন্তরে প্রেমের ঐশ্বর্য ছড়াও
    আমি বিভোর হয়ে থাকি।
    তুমি অদৃশ্য হয়ে যেওনা
    দিওনা আমায় ফাঁকি||
                               

    5
    3 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar