-
——প্রবন্ধ—
–অভিনয়ের জীবন —
#সোহাগ_রানা
একটা মানুষ যখন জন্ম গ্রহন করে তখন সে শিশুরূপে থাকে। শিশু কালে যা যা করার তা ই সে করে। কেউ যদি বলে আমি শিশুকালে খুব ভালো ছিলাম, অযথা কান্না করিনি, দুষ্টুমি করিনি, মা-বাবা কে জ্বালাতন করিনি তবে সে ডাহামিথ্যে কথা বলেছে। শিশুরূপে যা করার তা সব না করলেও অর্ধেকটা তো বটেই। প্রথম পাঁচ বছর মায়ের কোলে ভালোই সাচ্ছন্দ্যে কাটে। এরপর শুরু হয় শৈশব কাল। শুরু হয় ছাত্র জীবন। কচি কচি কচু পাতা, কচি কচি মন
সব চেয়ে সুখের হয় ছাত্র জীবন।
এখন সে ছাত্র। জীবিকা নির্বাহের কোনো চিন্তা নেই। ভবিষ্যতের কোনো চিন্তা নেই। কোথা থেকে খাবার আসে কেমন করে কাপড় আসে তার কোনো হদিস রাখার প্রয়োজন নেই। সময় মতো ভাত আর কাপড় হলেই চলে। সে নিশ্চিন্তে লেখাপড়া করতেছে। মাঝে মাঝে দুষ্টমির জন্য মার খাচ্ছে। কেটে গেলো শৈশব কাল। এখন কৈশোরের পালা। ‘ কৈশোরে আছে কত যন্ত্রণা, এ বয়সে কানে আসে নানান মন্ত্রণা।
তার এখন ভালোমন্দ একটু বোঝার জ্ঞান হয়েছে। বন্ধু বান্ধব ধীরে ধীরে জোগাড় হয়। একা একা পথ চলতে শিখিতেছে। এখন শিক্ষার দ্বিতীয় ধাপে পা বাড়িয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখে খুব একা একা মনে হচ্ছে। চার দিকের বন্ধুদের কত কিছু করতে দেখে, নিজের ও কিছু করতে ইচ্ছে হচ্ছে। একটু জোড়া মিলানোর চেষ্টা চলছে। আবেগের সাথে জোড়া হয়ে গেল। কিছুদিন পর পরিস্থিতির স্বীকার হয়ে জোড়ার বিচ্ছেদ হলো। কারো জোড়ার বন্ধন আরো মজবুত হলো। এর মধ্যেই চলে গেলো শিক্ষার দ্বিতীয় ধাপ। অভিনয় শুরু হলো জ্ঞানের পর্বে। যৌবনকাল ও আসিল বসন্তের কোকিল ও ডাকিল। তার দেহ মন যৌবন সব ষোলো কলায় পূর্ণ হলো। তাকে এখন পরিবারের দিকে ফিরে তাকাতে হয়। এখন আর চাইলেও আগের মতো সব কিছু খাইতে পারে না, সব কিছু করতে পারেনা। শুরু হয়ে গেলো জীবন সিনেমায় আসল অভিনয়ের জীবন। তুমি যদি ছেলে হও তবে তোমার পরিবার চেয়ে আছে তোমার দিকে কবে একটা কর্ম ধরতে পারবে। আর মেয়ে হলে তার কথাটা পরবর্তী তে কোনো এক পর্বে রচনা করব। পরিবার কে আর্থিক বা পারিবারিক সাহায্য করতে পারবে। একথা তোমাকে প্রকাশ্যে বলবেনা তারা মনে মনে ভাববে। সমাজ চেয়ে থাকবে কিছু তোমার কাছ থেকে কিছু সুবিধা পাওয়ার জন্যে। দেশ চেয়ে থাকবে সেবা পাওয়ার জন্যে। প্রতিবেশি চেয়ে থাকবে একটু উপকার পাওয়ার জন্যে। সবাই শুধু তোমার থেকে পাওয়ার প্রত্যাশা করবে। যাকে তার চাহিদা অনুযায়ী না দিতে পারবে তখনই তুমি তার কাছে অকেজো মানুষ।… ( বাকি অংশ আগামী পর্বে)1 Comment
Friends
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
সাব্বির হোসেন।
@shadowhunter3d
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
রুবেল রানা (সনেট)
@mdrubelrana
Ekhtiar Uddin
@ekhtiar2003
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
Jannatun Nur
@jannatun-nur
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain


এক জীবনে কত গল্প আছে বলার হয়তো বলে শেষ হবেনা!