Profile Photo

Badsha Mohammad NajjashiOffline

  • Najjashi-Badsha
  • Profile picture of Badsha Mohammad Najjashi

    Badsha Mohammad Najjashi

    4 years, 11 months ago

    এলোকেশী বৈশাখী
    বাদশা মোহাম্মাদ নাজ্জাসী
    —————————————
    কাব্য হারায় অনূভুতি সহ
    কারণ খোজে নি কেউ
    চেপে রাখা মনে কাব্য গগনে
    আজ বহে যে নানান ঢেউ

    ক্ষুধা তৃষ্ণায় বাঁচার ইচ্ছে
    ক্রমে হয়ে আসে ক্ষীন
    ক্ষুধার চোটে চাঁদটাও আজ
    লাগে পোড়া রুটি যেন

    বোশেখি ঝড়ে এলো কেশে ওই
    সেজেছে যুদ্ধ রথ
    চালচুলো হীন পথবাসী তাই
    হারায়ে খুজিছে পথ

    দূভিক্ষ জ্বালায় পায় নাকো খেতে
    তাদের শোনাও ব্যাকরণ
    খিদের জ্বালায় জলে পুড়ে যায়
    মাগে স্বস্তির মরণ

    যা ছিল সব উড়িয়ে নিয়ে
    এলোকেশী বৈশাখী
    বাঁচার আশায় খাবার ভেবে
    লালা ফেলে দেখে শশী

    8
    4 Comments
Skip to toolbar