Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    1 year, 9 months ago

    শিক্ষক মাথার তাজ
    হালিমা বিনতে খালেক

    শিক্ষক আমার শিক্ষাগুরু, শিক্ষক মাথার তাজ,
    তবে কেন গুরুর গায়ে লাগে ছাত্রের হাত আজ।

    মানুষ সেতো ফেরেশতা নয়,হতে পারে তার ভুল,
    আইনের হাতে কর সোপর্দ, দিবে তার মাশুল।

    গঞ্জনা নয়, নয় অপমান, করিওনা প্রবঞ্চনা,
    মা বাবার চেয়ে বড় শিক্ষক, একথা বুঝি জান না।

    মা বাবা বানায় ভুত,আর শিক্ষক বানায় পুত,
    বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও রাষ্ট্রদূত।

    এতটুকু দোষে করিয়া দোষী , করছ অপমান,
    এই গ্লানি নিয়ে পারবে কি দাড়াতে,হবে কি মহীয়ান?

    পরিবার বুঝি দেয়নি শিক্ষা?শিক্ষক তোমার গুরু,
    তার পায়ের ধুলো মাথায় নিয়ে জীবন টা হোক শুরু।

    অপমান করতে লাগে না শিক্ষা,লাগেনা গুণ, জ্ঞান,
    সুশিক্ষা,জ্ঞান বড়ই প্রয়োজন , করতে সম্মান।

    ছাত্রসমাজ, বলি কিছু কথা, শোন দিয়ে আজ মন,
    বিবেক খাটাও,প্ররোচনা নয়, নিওনা ইন্ধন।

    শিক্ষাগুরু র আশীর্বাদে পাল্টে যায় জীবন,
    অভিশাপ জীবনে ধ্বংস আনে,,হবেনা শাপমোচন।

    9
    9 Comments
    • তারা এখন সব কিছু উর্ধ্বে। আর কিছু ক্ষেত্রে শিক্ষকে সম্মান করতে হয় এটা তারা পরিবার থেকেই শিখে নাই।

      • অসংখ্য ধন্যবাদ আপা।

      • সত্যি বলতে, এই ব্যার্থতা আমাদের সাঁই। আমরাই ব্যার্থ ওদের সুশিক্ষা দিতে, ওদের মনের অন্ধকার আমরা দূর করতে পারি নাই।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • 🫡🫡আমার সবচেয়ে প্রিয় জাকির হোসেন রানা স্যার। আমার অনুপ্রেরণা।

Skip to toolbar