Profile Photo

হাসিব মাহমুদ দিপুOffline

  • hasibmahmuddipu
  • বিষন্নতা

    -হাসিব মাহমুদ দিপু

    জীবনের ব্যর্থতা গুলোকে আগলে রেখে,
    বহুদুর বহুদুর যেতে চাই..!
    সম্মুখে দেখি জয়ের মিছিল,
    বার বার জয়ধ্বনি শুনিতে পাই।

    ভুল করেছো.? অনেক ভুল.?
    শুধরে নাও নিজেকে বারবার,
    তুমিই হবে সফল,
    ঠেকানোর সাধ্যকার…।

    নিজেকে চিনতে ভুল করেছো,
    না ভুল করোনি,আবার চিনো!
    অন্যকে জানার পূর্বে,
    নিজেকে ভালভাবে জানো।

    তুমি যখন ব্যর্থ হয়ে,
    হতাশ হয়ে ঘুরবে।
    এই পৃথিবী তোমাকে শ্বান্তনা দিবেনা,
    বরং জলন্ত অনলে পুড়বে।

    4
    2 Comments
Skip to toolbar