Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 6 months ago

    যে ধরা দিতে চায়নি
    _কিশোর কনক

    যে ধরা দিতে চায়নি
    ধরবো তারে নেই এমন সাধ্য।
    আজ সে আর কারো লিখিত সহচর
    অতঃএব প্রেম মরে যেতে বাধ্য♪|

    বিচ্ছেদে তার প্রতি
    অন্তরে যেনো না জন্মায় মায়া
    হৃদয়ের উঠোনে
    কখনো যেনো না পড়ে তার ছায়া
    পরিকল্পিতভাবে নিয়েছি প্রতিশোধ
    সময়কে রুখবে নেই কারো সাধ্য♪|

    একরাশ ঘৃণা
    পুষে রাখি অন্তরে আজ তার প্রতি
    প্রতারক প্রিয়তির
    করেছি আমিও নির্মম ক্ষতি।
    আজ সে নষ্টা নারী হয়ে বাঁচে
    অতোটা মহৎ হতে নই আমি বাধ্য♪|

    সে নারী ভালোবেসে
    এ বুকে পা রেখে ঘর বেঁধেছিলো
    দেবীর জীবন ছেড়ে
    কালো-ক্ষেতত খামারীর বধু হয়েছিলো।
    আজ তার অবহেলিত জীবন
    পিষে মেরেছি আমি তার ভাগ্য♪|

    [ গানের কবিতা ]

    15, August 2024 || Bonani, Dhaka

    3
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar