-
মাধবীলতা
জান্নাতুল ফেরদৌস—তোমাকে ভেবে লেখা এক ফুলের কবিতা
তুমি যদি হতে এক ফোটার ফুল,
তবে হতে মাধবীলতা—
ঝিরিঝিরি হাওয়ায় দুলে ওঠা শান্ত সৌরভ,
কোমল কোমল ডালে প্রেমের জাল বোনা।তোমার রঙ হতো ভোরের আলোয় ভেজা,
চোখে রাখতো ছায়া এক অনন্ত অপেক্ষার।
যেমন করুণা নামে পাতায় পাতায়,
তেমনি তুমি নামতে—
একটি কপালে, ভালোবাসার অর্ঘ্য হয়ে।যার কপালে তুমিই আছ, সে বুঝে নিশ্চয়ই—
ফুল মানেই শুধু রূপ নয়,
ফুল মানে ঘ্রাণ, মানে মায়া, মানে নিবেদন।
তোমার কোমল পাপড়িতে লেখা থাকতো—
“ভালোবাসা কখনো ঝরে না।”5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
মাধবীলতা আমারও একটি কবিতার নাম!
“মাধবীলতা”__________অ-নে-ক প্রহর কেটে গেল-অপেক্ষা’র প্রহর অবসানে,তুমি নেই-যা বলার ছিলো-হলো না আর…….বলা!ফিরে এলো ক্লান্তির গোধূলি’তে;গ্লানি ভরা শরৎ সন্ধে-ধূসরিত ছায়া।অভিমানী,আমার আকাশে অনুভূতি’র শূন্য পরসে-অনুভূত তোমারি শুভ্রতা….. শুভ্র মেঘের মতো-সুতো কাটা ঘুড়ি!দেখো চেয়ে-তবুও ফিরে পাই আলোকিত এ’জ্য…Read More– D K MAHANTA (@dkmahanta01718942602) November 26, 2022
Friends
Howlader Muhammad Sakib
@sakib24
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
D K MAHANTA
@dkmahanta01718942602
Hridoyesh Nashit
@hrnashit
abrar
@abrar
মাহীম খান
@meho
রাকিব দৌলা
@rakibasia88gmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com


wow..really nice….