-
হজ্ব
০৫,০৬, ২৫
কাবার গেলাব ছুয়ে যে হাওয়া বহে,
সেই হাওয়ার সৌরভে,
তাওয়াফের নেশা জাগে,মুমিনের অন্তরে,
তাইতো ছুটে চলে আল্লাহর বান্দা বান্দি,
হজের আকাঙ্ক্ষা লয়ে মক্কার পথে,
জবানে করে জারি লাব্বাইক ধ্বনি।
হৃদয়ে এক অচেনা কম্পনে,
জানান দিয়ে যায় তুমি খোদার ঘরে,
প্রথম নয়ন দর্শন করে যখন কাবা,
মন আর রুহু একসাথে বলে ওঠে,
এইতো আজি পূর্ণ হল,
জীবনের সবচেয়ে বড় চাওয়া।
আল্লাহর ঘর একবার ছোবে এই আশা লয়ে,
তাওয়াফে মগ্ন হাজী, দোয়া করতে করতে,
হাজরে আসওয়াদ চুম্বনে তাহার,
জীবনের সকল গুনা যাবে ধুয়ে মুছে।
অন্তরে গভীর তাকওয়া লয়ে,
ছুটতে যে হবে সাফা মারওয়ার পানে,
এই এক ভালোবাসার টান,
যে তাতে হয়েছে বিলীন, সেই শুধু জানে,
আর কি যে আনন্দ যখন,
তৃষ্ণার্তের তৃষ্ণা মেটে পবিত্র জমজমে।
বান্দা হাজার শুকরিয়া জানাই রবের প্রতি,
মেহমান করে এনেছো তোমার ঘরে,
বান্দার হজ্ব কে করে কবুল,
যত পাপ ক্ষমা করে,
হে আল্লাহ আশ্রয় দিয়েন,
আপনার আরশের ছায়াতলে।
-fnesa7 Comments-
-
অনেক অনেক ভালো লাগল, । প্রথম নয়ন দর্শন করে যখন কাবা,
মন আর রুহু একসাথে বলে ওঠে,
এইতো আজি পূর্ণ হল,
জীবনের সবচেয়ে বড় চাওয়া।
……………।
জীবনের সকল গুনা যাবে ধুয়ে মুছে। এই জাতীয় কবিতা আপনার কাছ থেকে আরো আশা করছি। -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Syed Farah
@syedfarah
abrar
@abrar
মোঃ সাইফুল ইসলাম
@saif007
সা দি য়া (নন্দিনী)
@nandini
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Halima-Moly
@halima-moly
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Borno
@biborno
আমীর হামজা (লাম)
@amit



nice