Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • নীরব হাহাকার
    অপরাধী মাজেদ

    নেতা মোদের ভীষণ মহৎ
    গরিব দুঃখীর কথা কয়,
    মোদের ভোটে তাই তো নেতা
    পেলো বিশাল জয়।
    সংসদ কাঁপাবে মোদের নেতা
    জনগণের তরে—
    এখন দেখি নেতা শুধু
    কথার ভেতর ঝরে।
    ছিল স্বপ্ন, ছিল দাবি,
    ছিল অনেক আশা,
    সংসদে গিয়ে নেতা বলবে
    আমাদেরই ভাষা।
    মোদের স্বপ্ন অতিবৃষ্টিতে
    বন্যার জলের নিচে,
    চেতনার সেই মিষ্টি কথায়
    দুঃখের চিড়া ভিজে।
    নেতা আমার ভীষণ ব্যস্ত
    চেতনারই ব্যবসায়,
    আমি এখন ডুকরে কাঁদি
    স্বপ্ন ডুবার বেদনায়।
    কৃষকের চোখ বন্যায় ভাসে,
    চারদিকে আজ হাহাকার,
    পবিত্র ওই সংসদজুড়ে
    আলোচনায় শুধু রাজাকার।
    তলিয়ে গেলে আমার স্বপ্ন
    বলো, কারোই বা কী,
    তাইতো আমি ধিক্কার জানাই—
    ছি! বাংলাদেশ ছি!

    5
    6 Comments
Skip to toolbar