Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • ঘুড়ি
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    সুতায় ঘুড়ি হাওয়ায় ছাড়ি
    স্বপ্ন আশা আনন্দে ভাসি
    ছাদের উপর ঘুড়ির উড়াল
    বাতাসে ভাসে ডিগবাজিয়ে সমর।

    তির্যক বেগে ক্রসে হেলি
    ওড়ানো ওড়ি তরঙ্গে ভাসি
    সুতার উপর আছড়ে পরি
    কাটা কাটি ছেদে ফেরি।

    ছাদের উপর ঢাকার তরী
    পা এগিয়ে সুতা ধরি
    বিল্ডিং শহর খেলার সাথি
    রঙ বেরঙের ঘুড়ির সারি।

    ছুটির দিন সপ্তাহ সাতে
    বিকেল পড়ত আকাশ পানে
    বউ বাচ্চার হেডাম নিয়ে
    কাটি সুতা ঘুড়ির বেগে।

    পতন ঘুড়ি চক্রাকারে
    কাটা পরে সুতার ধারে
    দোল খেয়ে ঘুড়ি ভেসে নামে
    চাতক চোখ ঘুড়ির খোঁজে।

    লেজ কাটা ঘুড়ি আকাশ পানে
    দেখে মানুষ জানালা খুলে
    মন ছুড়ে দেয় ঘুড়ির সাথে
    নাঁচে মন ঘুড়ির নৃত্যে।

    ঘুড়ির মতন জীবন সাজে
    নাটাই ছেড়ে বহুত দূরে
    কাটা পড়লে সুতা কেটে
    ছেদ হবে জীবন রঙিন ফুরে..

    4
    11 Comments
Skip to toolbar