-
ভালোবাসার মেটিকুলাস ডিজাইন
নয়ন মনিরতোমার দু’চোখে দেখি এক নকশার ঘূর্ণি,
যেন স্থপতির আঁকা কাগজে অনন্ত রূপকল্প
প্রেম সেখানে রেখায় রেখায় বাঁধা,
তবুও প্রতিটি বাঁকে আমি হেরে যাই তোমার একান্ত কাছে।তুমি হাসলে আমার সব যুক্তি ভেঙে পড়ে গাণিতিক সূত্রের মতো,
প্রতিটি হাসিতে যেন গুপ্ত অ্যালগরিদম
যা আমাকে বারবার পরাজিত করে
তোমার মায়ার মাঝে জটিল ক্যালকুলেশনে।আমি তো ভেবেছিলাম
প্রেম এক যুদ্ধ, যেখানে পরাজয় অসম্ভব
কিন্তু তোমার কোমলতার মেটিকুলাস ডিজাইনে
আমার সমস্ত কলা কৌশ পরিণত হলো
অসহায় আত্মসমর্পণে।তোমার হাতের ছোঁয়া,
যেন জ্যামিতির সূক্ষ্ম বৃত্তে
আমার হৃদয়কে আটকে রাখে
তুমি অঙ্কন করতে থাক, আমি মুছে যাই,
তুমি গড়ো, আমি ভেঙে পড়ি,
শেষমেশ জয়ী হয় শুধু ভালোবাসা
আর আমি,
একজন গর্বিত পরাজিত প্রেমিক।4 Comments
Friends
Kanej-Roksana
@kanej-roksana
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
খালেদা আক্তার
@khaledaakhter
Aditya Bhowmik
@adityabhowmik
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মো: নাজমুল আখতার
@faith
rifat humu
@rifathumu
মোনা মাহমুদ
@monamahmud
AdabenTatali
@adabentatali



তোমার দু’চোখে দেখি এক নকশার ঘূর্ণি,