Profile Photo

Ashaduzzaman-KhokonOffline

  • Ashaduzzaman-Khokon
  • Profile picture of Ashaduzzaman-Khokon

    Ashaduzzaman-Khokon

    3 days ago

    স্মৃতির আলো

    মানুষ মরলে দেহের হয় ইতি,
    থেমে যায় শুধু জীবনের গতি।
    বেঁচে থাকে তার ভালোবাসা,
    স্মৃতির পাতায় নিরবধি।

    চলে যায় মানুষ সময়ের স্রোতে,
    রেখে যায় চিহ্ন আপনমতো।
    হাসি-কান্নার যত স্মৃতি,
    জাগিয়ে রাখে হৃদয়ের গীতি।

    দেহ মিশে যায় মাটির বুকে,
    নামটি রয়ে যায় প্রিয় মুখে।
    ভালোবাসাই অমর হয়ে,
    বেঁচে থাকে মানুষের হৃদয়জুড়ে।

    5
    5 Comments
    • ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী স্মৃতি—অসাধারণ প্রকাশ

    • দেহ মিশে যায় মাটিতে, ভালোবাসা থেকে যায় হৃদয়ে অমর …🖤

    • দারুণ লিখেছেন। পড়ে অনেক ভালো লাগল।

    • স্মৃতি কখনো সুখ দেয়,আবার কখনো যন্ত্রণা। আমার অভিযোগ খুব। কেনো স্মৃতি মুছে যায় না তা নিয়ে…

      • @nandini স্মৃতি কখনো মিশানো যাবে না। কিন্তু আমি একটা পন্থা অবলম্বন করি, আমি দুঃখজনক স্মৃতি মনে আসলেই অন্য কিছু নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাই । ‘মায়ার উর্ধ্বে না গেলে তো মহাপুরুষ হওয়া অসম্ভব ” হুমায়ূন আহমেদের হিমু এর এই নীতি ছোটবেলা থেকেই ফলো করার চেষ্টা করি। কারণ আমাকে কোন স্মৃতি তা যদি দুঃখের হয়, গ্রাস করে কাদতে কাদতে বা অন্য কোন বিষণ্ণতায় যেন ডুবে মানসিক রোগী হয়ে যাই বেশ কিছুক্ষণের জন্য ।

Skip to toolbar