Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • একপদী কবিতা (Monostich)
    – শাহাদাতুর রহমান সোহল

    ১)
    হাসি কাঁচভাঙা – থেমে যায় ব্যস্ত শহরবাসী।

    ২)
    গুচ্ছ গোলাপ ছাড়া আর সব তুচ্ছ।

    ৩)
    লাইলী! দিবানিশী এ নাম জপে কি পাইলি!!

    ৪)
    নূর করে আপন যা থাকে দূর।

    ৫)
    একফোঁটা নোনাজলে ডুবে মহাসমুদ্র।

    ৬)
    ডানা ভাঙা পাখিও গোধূলির মেঘে নীড়ে ফিরে।

    ৭)
    শেকড়ের অন্ধকারেই জন্ম গাছের সমস্ত সবুজ।

    ৮)
    স্ক্রিনের দূরত্ব শূন্য, মনের দূরত্ব আলোকবর্ষ।

    ৯)
    পকেটের শূন্যতা চিনিয়ে দেয় পৃথিবীর বন্যতা।

    ১০)
    আাাালো – আঁধারে বেশী বেশী আলোকণা ঢালো

    পাঠ-সহায়িকা: একপদী কবিতা (Monostich) হলো এমন একটি কবিতা, যা মাত্র একটি পঙ্‌ক্তি নিয়ে গঠিত হলেও একটি পূর্ণাঙ্গ কাব্যিক অভিজ্ঞতা সৃষ্টি করে। Monostich শব্দটি গ্রিক monos (এক) এবং stichos (পঙ্‌ক্তি) শব্দ থেকে উদ্ভূত। প্রাচীন পারস্যে একক চরণের ‘ফর্দ’ (Fard) নামে কবিতা ছিল। বিশ্বসাহিত্যে এটি একটি স্বীকৃত কাব্যরীতি, যেখানে সংক্ষিপ্ততার মধ্যেই গভীর ভাব, রূপক, প্রতীক ও ব্যঞ্জনা প্রকাশ পায়।

    11
    5 Comments
    • একপদী কবিতা । এই প্রথম পড়লাম ও জানলাম । আপনাকে আন্তরিক ধন্যবাদ । অনেক সুন্দর লাগলো কবিতামালা ।

    • অসাধারণ সংকলন! মাত্র এক পঙ্‌ক্তিতেই এত গভীর ভাব ধরে রাখা সহজ কাজ নয়। ‘শেকড়ের অন্ধকারেই জন্ম গাছের সমস্ত সবুজ’ আর ‘একফোঁটা নোনাজলে ডুবে মহাসমুদ্র’ লাইনগুলো মন ছুঁয়ে গেল।
      মনোস্টিকের এই ধারাটা বাংলা কবিতায় সত্যিই এক নতুন মাত্রা যোগ করছে। কলমে আরও শাণ আসুক, কবি! ভালোবাসা নেবেন!

    • কম শব্দ, গভীর অভিঘাত।

    • শব্দচয়নের ব্যবহার খুব ভাল লাগলো ।

Skip to toolbar