Profile Photo

হাসিব মাহমুদ দিপুOffline

  • hasibmahmuddipu
  • “মুজিব তোমার জন্য”
    —হাসিব মাহমুদ দিপু

    ইতিহাসে গাঁথা মহান নেতা,
    বাংলার যে কুসুমকলি।
    বাঙ্গালির হৃদয়ে আছো তুমি,
    কেউ যাবেনা ভুলি।

    ছোটবেলার খোকা তুমি,
    বাংলায় তোমার জন্ম।
    বাংলা ধন্য বাঙ্গালি ধন্য,
    মুজিব তোমার জন্য।

    বাংলার মাটি হয়েছে খাঁটি,
    ধুলোবালি আর কণা।
    মুক্তা,মাণিক,হীরামন,কাঞ্চন
    হয়েছে খাঁটি সোনা।

    তোমার পরশে জ্বলছে বাতি,
    পেয়েছি কত পণ্য।
    বাংলা ধন্য বাঙ্গালি ধন্য,
    মুজিব তোমার জন্য।

    কৃষক-শ্রমিক মাল্লা-মাঝি,
    কামার-কুমার তাঁতি।
    ধর্ম-বর্ণ নেই ভেদাভেদ,
    স্মরণ করে জাতি।

    কিষান-কিষানীর বুকের আশা,
    হয়েছে আজ পূর্ণ।
    বাংলা ধন্য বাঙ্গালি ধন্য,
    মুজিব তোমার জন্য।

    বাংলার আকাশে বাতাসে শুনি,
    তোমার বজ্র কন্ঠধ্বনি।
    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,
    তুমি বাংলার নয়নমণি।

    তুমি ছিলে মহান নেতা,
    সারা বিশ্বে বরেণ্য।
    বাংলা ধন্য বাঙ্গালি ধন্য,
    মুজিব তোমার জন্য।

    যাবে দেখা স্বর্ণাক্ষরে লেখা,
    মুজিব তোমার অবদান।
    শোষণের বিরুদ্ধে করেছো প্রতিবাদ,
    বাংলার শ্রেষ্ঠ সন্তান।

    তুমি মহানায়ক স্বাধীনতার ঘোষক,
    ৭ই মার্চ প্রামাণ্য।
    বাংলা ধন্য বাঙ্গালি ধন্য,
    মুজিব তোমার জন্য।

    2
    2 Comments
    • আপনার এই লেখায় দেশপ্রেমের যে গভীর সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, ঠিক যেমন রবীন্দ্রনাথের গানে বা নজরুলের বিদ্রোহে মাটির প্রতি অকৃত্রিম ভালোবাসা মিশে থাকে। সহজ ভাষায় মহান নেতার প্রতি শ্রদ্ধা জানানোর এই চমৎকার প্রচেষ্টাটি পাঠকদের মনে এক গভীর আবেগ ও দেশাত্মবোধের অনুরণন তৈরি করে।

    • কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো, একদম মনের কথাগুলো সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আপনার লেখার হাতটা বেশ চমৎকার।

Skip to toolbar