Profile Photo

শফিকুল ইসলামOffline

  • sofiqulba
  • Profile picture of শফিকুল ইসলাম

    শফিকুল ইসলাম

    • 2 months, 2 weeks ago

    নিউটন
    মহাকাল স্রোতে ভাসে গ্রহ – উপগ্রহ,
    নিস্তব্ধ গগনে জ্বলে দীপ্ত নক্ষত্র দহ।
    বসিয়া একাকী নিরব সাধক বৃক্ষ তলে,
    হেরিলে আপেল খসিয়া মৃত্তিকা আঁচলে।
    আহ্! সে কি শুধু ফল পতন ধরণীর তরে?
    মহাজাগতিক টান লাগিল যে অন্তরে। গগণা নিপুণ প্রেমে খুলিয়া সে দ্বার, প্রকৃতির গুপ্ত ভেদ করিলে উদ্ধার।
    মহাবিশ্বের প্রতি কণা টানিছে যে কারে,
    ভরের গুণের সম সে যে দূরত্বের বারে।
    ব্যস্ত অনুপ চাহে দূরত্বের বর্গের বাঁধনে,
    মহাকর্ষ শক্তি আনিলে গাণিতিক সাধনে।
    প্রথম সূত্রে কহিলে তুমি জড়তার কথা,
    বাহ্যিক বল প্রয়োগ হীন নাহি ঘোচে নীরবতা।
    ধন্য হে মনীষী, ওহে বিজ্ঞানের সম্রাট
    মহাকর্ষ রথে কাঁপে আজি রাজকপাট।

    2
    3 Comments
    • ভালো লাগলো হে কবি।

    • শফিকুল ইসলাম, “মহাজাগতিক টান লাগিল যে অন্তরে” পঙক্তিটি আমাদের এক অজানা রহস্যের গভীরে নিয়ে যায়। বিজ্ঞানের জটিল বিষয়কে ছন্দবদ্ধ শব্দে এভাবে ফুটিয়ে তোলা সত্যিই অসাধারণ এবং বিষয়টি পড়তে খুব ভালো লেগেছে। অন্য সদস্যদের লেখাতেও এমন আন্তরিক ভালোবাসা ও সুন্দর মন্তব্য রেখে পুরো গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে আপনি এগিয়ে আসতে পারেন।

    • শফিকুল ইসলাম, “প্রকৃতির গুপ্ত ভেদ করিলে উদ্ধার” লাইনটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, অসাধারণ একটা কবিতা লিখেছেন আপনি!

Skip to toolbar