Profile Photo

নীলিদ্রিমা তন্বী (রোদেলা )Offline

  • Marzia-Mahabub
  • আমি সবকিছু ভুলে গেছি,
    সব ব্যথা বেদনা,
    সব অভিমান,
    আর মনে পড়ে না তো !

    তবু চলতি পথে,
    তোমার স্মৃতিতে,
    একটি গানের কলি,
    কেন মনে পড়ে ?

    আমি ভুলতে চেয়েছি তোমারে,
    তোমার স্মৃতিকে,
    তবু একটি গ্রামের নাম,
    কেন মনে পড়ে?

    আমি তো ভুলেগেছি
    নদীর ধারে,
    মেঠো পথ ধরে,
    তোমার পিছু পিছু হেঁটে চলা,
    তবু সেই নদীটির নাম আজও
    কেন মনে পড়ে?

    আমিতো ভুলেগেছি সবকিছু !
    তবু বহু, বহু বছর পূর্বে,
    দক্ষিনের জানালা দিয়ে,
    ধান ক্ষেতের মাতাল হাওয়ার
    মিষ্টি পরশ বুলানো আনাগোনা,
    কেন ভুলতে পারিনা?

    সে দিনের তোমার অপলক দৃষ্টি,
    কেন আজও ভুলতে পারি না!
    আমি তো ভুলতে চেয়েছি সবকিছুই,
    তবু ঐ একটি নাম,
    কেন মনে পড়ে বারবার,
    কেন এত মধুর লাগে সেই নাম !!!
    ———————————–

    8
    5 Comments
    • কবিতা স্বরস্বতির বন্দনা; আবেগি সাধনার ধন। লিখে যাও। পাঠক পাবে। অভিনন্দন।

    • খুব সুন্দর! স্মৃতি, আবেগ, ভালবাসা, ভাললাগা সবকিছুই রয়েছে লেখাটিতে। শুভেচ্ছা নেবেন কবি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 06 August 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • খুব সুন্দর বলেছেন

Skip to toolbar