Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    • 5 years, 1 month ago

    🤣🤣 সহিংসতায় পতন 🚫

    সহিংসতা মারামারি দ্বন্দ্ব আবার ছাড়াছাড়ি,
    ঘাত-প্রতিঘাত হুড়োহুড়ি,
    কে যে উড়ায় কার ঘুড়ি???
    শব্দে ছেদন হবেই পতন
    জেনে রাখো মন,
    এখন যদি না হও মানুষ
    ফুরালে সময় বুঝবে তুমি যন্ত্রণার দহন।

    রাজার দলের রাজ হংসী
    যেথায় সেথায় বিচরণ,
    আহ! ক্ষমতা সন্ধি ছেদন
    নির্বাক জনতা দেখছে পতন।
    সমাজপুরের কোতয়ালী-কথায় কাজে জোড়াতালি-বিচিত্রতার ধরণ,
    উন্নতি আর জয় জয়কার
    রাজহংসীর নিত্যবুলী-পকেটভারী কারণ
    আমজনতা দিচ্ছে তালি
    বাধ্য হয়ে ভীষণ।

    পরোনির্ভর জীবন ঝুলি দ্রব্য প্রেরণে বারণ
    আমার দেশে বাড়ছে মানুষ হচ্ছে না উৎপাদন।
    আঁধার পথে আসছে তবু মাদক মদের বাহন,
    শিক্ষা ছেড়ে যুবক সেথায় করছে বিচরণ।
    নীরব পতন যুব সমাজ নষ্ট নিজেই কারণ,
    রাজহংসী মোটা হচ্ছে দেখিয়ে প্রলোভন।

    এমনিভাবেই সমাজপুরে সহিংসতার বপন,
    হারিয়ে ফেরা পথোচারীর শূন্যে অবতরন।
    মাতৃগর্ভা মায়ের আকুতি আসবে যেদিন সমন,
    রাজহংসী!!! সহিংসতায় তোমারও হবে পতন।
    তাই এসো করি সমন্বয় আর শান্তি সুখের বপন।

    12
    10 Comments
Skip to toolbar