-
কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
তারিখ:২৩.১০.২১ইং
কবিতা-:
তুমি চলে এসো হেমন্তে
——————————–
তুমি চলে এসো-
শিশির ভেজা কুয়াশার চাদর জড়িয়ে
হিম শীতল ভোরের আলোয় উষ্ণতা লয়ে।তুমি চলে এসো –
সোনালি ধান ক্ষেতের আঁকা-বাঁকা পথ ধরে
ধানের শিষে শিশির বিন্দুর দোল খাওয়া দেখে।তুমি চলে এসো –
কৃষকের বাগের দুপাশে আঁটি-বাঁধা ধান লয়ে
যেথায় হাজারো হাসি-কান্নার গল্প থাকে লুকিয়ে ।তুমি চলে এসো –
নবান্নের আনন্দে গ্রামের ঘরে ঘরে পিঠা উৎসবে
নানা পিঠার মো-মো গন্ধে ।তুমি চলে এসো –
শিউলি আর কামিনী আঁচল ভরে কুড়িয়ে লয়ে
চুলের খোপায় গন্ধরাজ ফুলের মালা জড়িয়ে ।তুমি চলে এসো –
হাওর-বাঁওড়-ঝিলে মাছ ধরার মিছিলে
অতিথি পাখির আগমনে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে।তুমি চলে এসো –
খেজুর গাছের রস থেকে গুড় তৈরীর আয়োজনে
শীতল হাওয়ায় নীল আকাশে সাদা মেঘের বেশে।তুমি চলে এসো হেমন্তে ।
12 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010


ধন্যবাদ Rejwana khan