Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 5 years ago

    তুই হয়তো ভাবছিস,আমায়,
    আর বলছিস, ভাড়ি অভিমান নিয়ে,
    তুমি আমায় ভুলে গেলে আপু।
    হ্যা তোকে আমি মনে করি নাতো,
    আরে বোকা ভাই আমার
    মানুষ তো তাকে মনে করে
    যাকে সে ভুলে যায়।
    আমার সারা বেলাতো তোকে নিয়ে ভাবনা,
    আজ কাল কি ভাবে দিন কাটাস।
    হাতে পায়ে বড়ো হলেই কি
    বড় হয়ে যায় মানুষ,
    তুই এখনও অবুঝ
    ঠিক আগের মতন,
    আমি আর আম্মু মিলে,
    আমাদের ছোট্ট সবুজ স্বপ্ন,
    তোর দুখানি নরম হাতে তুলে দিয়েছিলাম,
    আর সেই স্বপ্ন পুরুন করতে গিয়ে,
    তোর মন অবধি কঠিন হয়ে গেছে,
    ভুল ছিলো আমাদের চাওয়া বুঝি,
    এখন যে বড়ই একা আমি আমরা,
    আমাদের মা।

    15
    11 Comments
Skip to toolbar