-
চলো পালাই,সমুদ্র স্নানে যাই’
_কিশোর কনকএই আবেগহীন বিবেকহীন শহর ছেড়ে যাই চলো
চলো চলে যাই বহুদুর সবুজের খোঁজে……………
এই নাগরিক কোলাহল ছেড়ে যাই চলো
যেখানে মানুষ শান্তিতে দুচোখ বোজে।
নিরাপত্তাহীন এই শহরে
ব্যস্ত গাড়ি বাড়ির বহরে,কোথাও প্রশান্তি মেলেনা
মানুষের মন জীবন যাপন রোবটের মতন
এখানে সবাই করে অভিনয় করে ছলনা।
এই আধপোড়া মিথ্যে কথার শহর ছেড়ে
চলো সমুদ্র স্নানে যাই……………………………….
চলো যাই ঘুরে আসি দারুচিনি দ্বীপ
ঘর ছেড়ে রাজপথে নামো ‘লাবণ্য’
চলো বহুদিন ডুবে থাকি নির্জন প্রেমে
ঘুচে যাবে হৃদয়ের সব দৈন্য|এখানে আকাশ নেই ভোরের বাতাশ নেই
নেই বনফুলের গন্ধ।
এখানে উন্মুক্ত সবুজ দিগন্ত নেই
নিঃশ্বাস হয়ে যায় বন্ধ।
এখানে মানুষ অভিনয় করে বাঁচে
এখানে মানুষ নকল সুখে হাসে
এখানে মানুষ মানে স্বার্থপর
এখানে সততার নেই কোনো দাম
এখানে কম দামে বিক্রি হয় শরীরের ঘাম।
এখানে গুণীরা আহাম্মক
খুনীরা থাকে এসি রুমে……………………….
এখানে গোলাম বুদ্ধিজীবি
রাজনীতির ছত্রছায়ায় থাকে।
এখানে কবি শিল্পীরা শাষকের পায়ে নত
এখানে রুপসীরা অর্থে কেনে কামনার ক্ষত।
এখানে সাম্প্রদায়িক দাঙ্গার ছঁক আঁকা হয়
এখানে আবরার হয় খুন
এখানে ট্রাফিক পুলিশ রাষ্ট্রীয় সন্ত্রাস
কেড়ে নেয় রোজকার রুটি রুজী|এখানে মানুষ মরে গাড়ির চাকায় ব্যস্ত ঢাকায়
গাড়ির হর্ণে ঘুম ভেঙে যায়।
এখানে মধ্যরাতে গলির মোড়ে নারীছায়া ডাকে
টাকায় জিবাণু কিনে নেয়।
এখানে বিচারক জ্ঞানপাপী প্রতারক
তিনদিন পরে ধর্ষিতা বিচার চাইতে পারবেনা
এখানে শত রক্ষিতা মুনিয়া খুন রোজ
দেহের দামে বুঝে নেয় বিলাসী জীবন
এখানে বহু পাপের ফসল ডাস্টবিনে কাঁদে।
এখানে বিরোধীদের নেই স্বাধীনতা
এখানে টাকায় সাংবাদিক কেনা যায়
এখানে প্রেম মানে তুইতুকারি
রুমডেট হয়ে গেলে প্রেম অসহায়।
এখানে পুরুষ শিল্পী হিজড়া কন্ঠে ধরে গান
এখানে জীবনের গান কেউ গায়না।
এখানে দৈহিক প্রেম পায় রাস্ট্রীয় পুরস্কার
মানুষের কথা কেউ কয়না
এখানে শিল্প মানে শরীর দেখাও
এখানে প্রেম পার্কের ঝোঁপঝাড় খোঁজে|এখানে জীবন নেই
এই শহরে ধর্ম রাজপথে চালায় সন্ত্রাস
এখানে শ্রমিকরা অনশন করে
বকেয়া বেতন যদি মিলে যায়!
এখানে মানুষ মরে অগ্নীকান্ডে……………….
এখানে বিরোধী হয়ে যায় গুম
এখানে ঘুষখোর বড় ধার্মিক
এখানে বারোমাস চলে
চুরির মৌসুম।চলো এ শহর ছেড়ে পালাই…………………..
যদিও দেশের যেখানেই যাবে
সেখানেই ওৎ পেতে আছে
সরকারী দলের অসংখ্য ক্যাডার
যাঁরা মৌলিক অধিকার কেড়ে নেবে রোজ
তবু মাটির কাছাকাছি থাকতে পারবে
জীবনের সাথে কম করতে হবে আপোস।
মাটির ঘর ফকির লালনের গান
অন্ধকারে নীল জোনাকি
জোছনা রাত
মুখোমুখি বসে চায়ের কাপে চাঁদ ডুবিয়ে খাওয়া
নির্জন রাতে শীতের হাওয়া
অপেক্ষা করছে তোমার জন্য
লাবণ্য,
চলো এ শহর ছেড়ে চলে যাই
সবুজের খোঁজে বহুদুর||
©Kishor Kanok
19, November 2021YouTube : Labonnow Entertainment
Feacbook Page : Kishor Kanok
Twitter : Kishor Kanok7 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


চমৎকার