Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 6 months ago

    কবি :মুহাম্মাদ আল-মামুন
    কবিতা -:
    জানি ভাবনাগুলোর নেই মানে (৩)
    ————————————–
    ভোরের শিশির হতে চাইনি কখনো
    যে দিনের আলোয় হারিয়ে যাবো
    নক্ষত্র হয়ে থাকতে চেয়েছি চিরকাল
    আঁধারে আলো দিবো তোমার চলার পথে
    কখনো রবি,কখনো শশী,কখনো বা পূর্ণিমা’র রূপে।

    আমাদের একটা ছোট্ট সংসার হবে
    আনন্দে ভরে থাকবে সারাবেলা
    আশপাশের লোকজন দেখে হিংসে করবে
    নানারকম গল্প বানাবে আমাদের লয়ে
    তাঁদের নির্বুদ্ধিতা দেখে খুনসুটিতে মাতবো দু’জনে ।

    তুমি দ্যুতি ছড়াবে রূপ-লাবণ্যে ঘরময়
    আমি জ্ঞান হারাবো বারবার দর্শনে তোমার
    ভালোবাসার পরশ পেতে এ যেনো অভিনয়
    নূপুরের ছন্দে হাসনাহেনার গন্ধে মাতবে প্রণয়
    সোহাগের রজনি সুখেরও ধরণী দু’জনার।

    এক সাথে রবো একই নীড়ে শোব
    জগতের সকল ত্রাস বৃথা প্রলাপ
    এক হয়ে লড়বো গড়বো আগামী
    যত ঝড় যত শঙ্কা আসুক সম্মুখে
    পেছনে ফেলে চলবো নব দিগন্তে ।

    জানি ভাবনাগুলোর আজ আর নেই মানে।

    14
    12 Comments
Skip to toolbar