-
জীবন মানে,
অন্ধকারে নীল জোনাকি
_কিশোর কনকজীবন মানেই আপোস
আর মধ্যরাতের তারা
জীবন মানেই অন্ধকারে
নীল জোনাকি ধরা।
জীবন হলো এই আকালে
ফিঁনিক আলোর খোঁজ
তোমার আমার সব জীবনেই
আপোস আর আপোস!
জীবন মানে অসময়ে রোগ
প্রিয়জনের বিচ্ছেদ শোক
জীবন মানে দুঃখ বিলাস
হারানোর অভিযোগ।
জীবন মানেই মধ্যরাতে
ফকির লালনের গান……….
জীবন মানেই প্রিয় বন্ধু
প্রিয় অভিমান||
_
জীবন মানেই বাঁচতে শেখা
তোমার চোখে চেয়ে
জীবন মানেই মেঠোপথ
চলছে শহরে ধেয়ে।
জীবন হলো হেরে গিয়েও
জেতার সংকল্প……………..
তোমার আমার সব জীবনেই
এমন হাজার গল্প!
জীবন মানেই কফির সাথে
সস্তা সিগারেট
জীবন মানেই নিষিদ্ধ চাওয়া
টপ সিক্রেট||
_
জীবন মানেই রাত্রি জাগা
সবাই যখন ঘুমায়
জীবন মানেই জীবনানন্দ
জীবনের কবিতায়।
জীবন হলো অসময়ে
মুখোশ মানুষ চেনা………….
তোমার আমার সব জীবনেই
স্মৃতির লেনাদেনা।
জীবন মানেই মহামারী
করোনা ভাইরাস
জীবন মানেই মৃত্যুমিছিল
হতেই হবে লাশ||
_
জীবন মানেই ঝড় বন্যা
বিরুপ বৈরী বাতাশ
জীবন মানেই ভুলের কাব্য
হারিয়ে হা হুতাশ।
জীবন হলো কিছু মানুষ
হিংসায় ফেরাবে মুখ………..
তোমার আমার সব জীবনেই
এমনই এক অসুখ।
জীবন মানেই অযোগ্যতা
সাফল্য তারপর
জীবন মানেই হাহাকারে
বিকট চিৎকার||
_
জীবন মানেই কথার যাদু
গান কবিতার বানী
জীবন মানেই রাতের ঢাকায়
তোমার হাত দু’খানি।
জীবন হলো নতজানু হয়ে
আবার ফিরে আসা………..
তোমার আমার সব জীবনেই
থাকে না বোঝা ভাষা।
জীবন মানেই রাত দুপুরে
হুমায়ুন স্যারের নাটক
জীবন মানে কবীর সুমন
গানের কথায় আটক||
_
জীবন মানেই মৃত্যু আর
মৃত্যুই সেরা সত্য
জীবন মানে প্রিয় বাবা
ছেড়েছে মাটির মর্ত।
জীবন হলো অন্ধকারে
মৃত্যুর স্বাধ বোঝা…………
তোমার আমার সব জীবনেই
অদেখা স্বর্গ খোঁজা।
জীবন মানেই শনির দশা
দুঃসংবাদ শোনা
জীবন মানেই অনাকাংখিত
সড়ক দুর্ঘটনা||
_
জীবন মানেই ধর্মান্ধর
ধর্মকথা শুনি।
জীবন মানেই মানুষ জবাই
সস্তা ধার্মিক খুনী।
জীবন মানে রাত জাগিয়া
পৃথিবীর ইতিহাস জানা
জীবন মানে হুজুর সাধুর
বিভেদ মন্ত্র শোনা।তবু জীবন মানেই মানুষ হওয়া
এক বিধাতায় বিশ্বাস
জীবন মানেই বন্ধ হবে
সব দেহে নিঃশ্বাস||Friday-25 October-2019
সংশোধিত
Sunday 29, August 2021বিঃদ্রঃকবিতার গল্প
কেউ নিজের জীবনের সাথে
মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার
কবি কিংবা কবিতার নয়।
©Kishor Kanok
Record Label : Labonnow Entertainment8 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


চমৎকার