Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 7 months ago

    অ’মানুষ হইতে সাবধান’
    _কিশোর কনক

    বিষন্ন দিন আসতে পারে,
    দুচোখ বুজে শুনতে পারো ফকির লালনের গান
    প্রশান্তি আসবে মনে।
    আসতে পারে ঘর ভাঙা ঝড়
    মানবজমিনে বৃক্ষ রোপণ করো
    ঝড় ঠেকাবে কালবৈশাখীর দিনে।
    শখ করিয়া কুকুর-বিড়াল
    পুষতে পারো পাখি
    সখ করিয়া পুষলে মানুষ
    দিতেই পারে ফাঁকি।
    মানুষ চেনা যায়না জেনো
    মানুষ কি ফেরেস্তা কোনো
    মনের খবর চোখের তারায় খুঁজে পাবেনা।
    মানুষ হইতে সাবধান হও
    জীবনের দৈন্য লুকাও
    ঘরের খবর পর মানুষে জানতে পারবেনা|

    ধর্মগ্রন্থ নিজেই পড়ো,ধর্ম তোমার সাথেই রবে
    তৃতীয় পক্ষ শুনবে যতো,ততোই বিভেদ বাড়বে তাতে।
    রুপ যৌবন এক যুগে শেষ
    ভিতরের সৌন্দর্য্য খোঁজো………………………..
    সত্য আর ঈশ্বর একত্রে থাকেন
    যৌবনে ঈশ্বরের প্রেমে মজো।
    ধর্মব্যবসায়ী হতে সাধধান,ধর্ম বর্ণে তুলোনা বিভেদ|

    অভাবের সংসারে বেহেস্ত হারাম,তবু হারামে আরাম নাই
    অবৈধপথে উপার্জনকারী,নিঃসন্দেহে শয়তানের ভাই।
    তাই অর্থে পরিমাপ কোরোনা মানুষ
    অর্থহীনকে কোরোনা অসম্মান……………………
    এই মানুষে আল্লাহ্ থাকেন
    এই মানুষে থাকেন ভগবান।
    তবু মানুষ হতে সাবধান,নকল মানুষের অভাব নাই|
    __________
    পুরুষ হইতে সাবধান,
    একটা বুনোপশু ঘুমায় অসংখ্য পুরুষের অন্তরে’
    সুযোগে পশু মারবে থাবা
    মানবেনা মক্কা মদিনা কাবা,মানবেনা বৃন্দাবন।
    যদি তুমি সে সভ্য নারী,
    তবে সাবধানে কোরো বন্ধু নির্বাচন’
    হয়তো তুমি জানোই না
    সেই রাস্তা বেশী ভয়ানক
    যে রাস্তা যতো সুন্দর আর যতো নির্জন।
    পুরুষ বলেই লজ্জা করে,যখন দেখি
    তরুণীর ধর্ষিত লাশ খুঁজে বের করে পুলিশ|
    ___________
    নারী হইতে সাবধান’
    জাগ্রত এক লোভী স্বত্বা অসংখ্য নারীর আত্মায়’
    তাঁরা চিরকাল হাত বদলায়
    দেহ বদলায় মন বদলায়,তাঁরা কোনো ধর্ম মানেনা।
    যদি হও মার্জিত পুরুষ
    রুপ যৌবন দেখে হোয়োনা বেহুশ
    হয়তো তুমি জানো ই না
    সেই নারী ঠিক ততো ভয়ানক
    বুকে পা রেখে চলে যাবে পঁয়সাওয়ালার ঘরে।
    নয়তো করবে পরকীয়া,অথবা
    তোমায় খুন করিয়া বসে থাকবে ঘরের দুয়ারে|
    ____________
    নারী পুরুষ নির্বিশেষে অ’মানুষ হইতে সাবধান’
    কারণ মানুষ চেনা না গেলেও,
    অমানুষ চেনা যায় সহজেই।

    মাদকসেবী হইতে দুরে থাকুন
    শরীর বিক্রেতা মডেল,টিকটকার হইতে দুরে থাকুন
    রাজনৈতিক ক্যাডার হইতে দুরে থাকুন
    আড়ালে নিন্দা করা বন্ধু হইতে দুরে থাকুন
    ধর্মব্যবসায়ী হতে দুরে থাকুন
    শরতের শিশির
    কংস মামা,সাক্ষী গোপাল হইতে দুরে থাকুন।
    খুনী সন্ত্রসাীর থেকে দুরে থাকুন
    অহংকারী মানুষ থেকে দুরে থাকুন
    অশালীন সঙ্গীত থেকে দুরে থাকুন
    ঘুষখোর হইতে দুরে থাকুন
    শাসকের পায়ে নতজানু কবি শিল্পী থেকে দুরে থাকুন
    বিবেক বিবর্জিত জ্ঞানপাপী থেকে দুরে থাকুন
    নাস্তিক এবং সাম্প্রদায়িক ধর্মান্ধ হইতে দুরে থাকুন
    মিথ্যাবাদী হইতে দুরে থাকুন
    প্রতারক হইতে দুরে থাকুন
    অমানুষের সাথে দুরত্ব বজায় রাখুন’

    বাঁচতে হলে মানুষকে বিশ্বাস করতেই হয়’
    তবু মানুষ হইতে সাবধান’
    কারণ,
    অমানুষ চেনা গেলে
    মানুষ চেনা সহজ নয়………………………..
    কে জানে,
    মুখোশের আড়ালে কে কখন অমানুষ হয়|
    _
    24, November 2021

    ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment

    8
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar