-
সবকথা বলতে নেই’
_কিশোর কনককুঁড়ি থেকে ফুল ফুঁটতে দেখেছি
গাছ থেকে ফুল ঝরতে দেখেছি।
শাসকের বুলেটে মানুষ মরতে দেখেছি
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে দেখেছি।
রাজপথে বিদ্রোহীদের মিছিল দেখেছি
শাসকের পক্ষে গোলাম কবি শিল্পী দেখেছি।
মৌলিক অধিকার হরণ করতে দেখেছি
রাতের ঢাকায় রাষ্ট্রীয় সন্ত্রাস দেখেছি।
একজীবনে অসংখ্য অমানুষ দেখেছি
একজীবনে অল্প ক’জন মানুষ দেখেছি।
ঝিলের জলে নৌকা ডুবতে দেখেছি
অগ্নীকান্ডে ঘরবাড়ি মানুষ পুড়তে দেখেছি।
দুই দশকের সাক্ষী জীবন
অনাচারের দেশে………………………………..
প্রিয় প্রাক্তনও আজ পরের ঘরে
আমার দুঃখে হাসে|হঠাৎ করেই বৈখাখী ঝড় আসতে দেখেছি
ঝড় বন্যায় গাছপালা ঘর ভাঙতে দেখেছি।
অসংখ্য চোর বদমাশ জনপ্রতিনিধি দেখেছি
অসংখ্য প্রতিবাদীর সাহসী কন্ঠ শুনেছি।
অসংখ্য হারামখোর ধার্মিক দেখেছি
অসংখ্য ঘুষখোর বজ্জাত দেখেছি।
অসংখ্য সাম্প্রদায়িক প্রাণি দেখেছি
ধর্ম বেচে খাওয়া মসলাবাজ দেখেছি|অসংখ্য পরকীয়া প্রেমিক দেখেছি
অসংখ্য পরকীয়া প্রেমিকা দেখেছি।
পাপের ফসল ডাস্টবিনে ফেলতে দেখেছি
অসংখ্য মদ গাজা ইয়াবাখোর দেখেছি।
বোরখা খুলে বেশ্যাড্যান্স দিতে দেখেছি
গান গাইতে দেহ বিক্রি করতে দেখেছি।
কবিতার নামে ঘাসপাতার কিচ্ছা শুনেছি
নষ্টাদের কন্ঠে মদ গাজা ইয়াবা গান শুনেছি|নষ্ট শিল্প ভাইরাল হয় বহুবার দেখেছি
সবকিছু নষ্টাদের দখলে যেতে দেখেছি।
শহর নগরে অসংখ্য মুসাফির দেখেছি
অসংখ্য শিক্ষিত চোর দেখেছি|গুণীদের মাটিতে বসে থাকতে দেখেছি
খুনীদের নীতিকথা বলতে দেখেছি।
এই দেশেই সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি
এই দেশেই অসাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি|দেখেছি আরো অনেক কিছুই
সবকথা বলতে নেই’
কালোআইনে গ্রেপ্তার এড়িয়ে বাঁচতে হয়
প্রতিবাদ প্রতিরোধে ডিজিটাল আইনে মামলা।
তবু চোখ দেখবেই,
কিছু কথা লিখবোই কমদামী কলমে
রেখে যেতে সময়ের সাক্ষ্য|03, December 2021
©Kishor Kanok
Record Label : Labonnow Entertainment11 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 December 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


চমৎকার উপলব্ধির প্রকাশ।
ভালো লিখেছেন।