-
ও দেশ,আমি পরবাসী,,
স্বপ্ন বিলাসী এই আমি,
হয়েছিলাম পরবাসী,
দূর দূর কতদূর,
ছিলাম এক অজানাপুর,
আকাশ আর পাহাড়ের রাজ্যে,
নিজের হাসি আর আনন্দ হারিয়ে।ও আমার দেশ,
তুমি কি জানো,
তোমাকে আর মাকে,
শুধুই মনে পড়েছে,
কতবার উদাস হোতাম,
তোমার কথা ভেবে,
কতবার ডুকরে কেঁদেছি,
মমতাময়ী মায়ের,
সুন্দর মুখখানা ভেবে।আকুল হয়ে এসেছি ফিরে,
আমার মাতৃভূমিতে,
মায়ের ঘ্রাণে শান্ত হয়েছে,
আমার অস্থির মন।সেখানে পাহাড় সাগর আকাশ,
খুব অচেনা ছিলো,
আমি থাকতাম চেয়ে ওদের পানে,
ওরা থাকতো চেয়ে আমার পানে,
ওরা আর আমি, অবাক হতবাক।ওর কত অট্টহাসি হেঁসেছে,
আমার গোমড়া মুখটি দেখে,
ও দেশ এসেছি ফিরে,
তোমাকে ভালোবেসে,
ফিরবোনা আর পরবাসে,
এখন বড়ই আনন্দিতো আমি,
আমার মায়ের কোলে
অনেক যত্নে আর সুখে আছি।-fnesa
06,08,2018
Friends
Syed Farah
@syedfarah
abrar
@abrar
মোঃ সাইফুল ইসলাম
@saif007
সা দি য়া (নন্দিনী)
@nandini
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Halima-Moly
@halima-moly
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Borno
@biborno
আমীর হামজা (লাম)
@amit



অভিনন্দন।