Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    একা বাঁচতে শেখো জীবন’
    _কিশোর কনক

    একা বাঁচতে শেখো জীবন
    দিনশেষে হারানোর ভয় থাকবেনা
    একা বাঁচতে শেখো জীবন
    রাত পোহালে কেউ কথা রাখবেনা।
    দিনশেষে আমরা কেউ সুখি নই
    জীবনের সব চাওয়া হয়না পূরণ
    একই লাল রক্তে ভিন্ন গ্রুপ
    ভিন্ন মানুষের দেহে ভিন্ন ভিন্ন মন।
    মনের খবর কারো যায়না জানা
    মনের সাথের মনের হয়না বিয়ে……
    বিয়ে হয় দেহের সাথে ক্যারিয়ারের
    চলে যাবে প্রিয়জন অযোগ্যতার দায় দিয়ে।
    একা বাঁচতে শেখো জীবন,
    দুঃস্বপ্নে আসবেনা বৈইমান…………………….
    একা বাঁচতে শেখো জীবন
    ভরসা কাজী নজরুল
    রবীন্দ্রনাথ,কবীর সুমন
    এবং ফকির লালনের গান|

    মন দিওনা সস্তা প্রেমের গানে
    ভেসে যেওনা লুতুপুতু কবিতায়……………….
    এ যুগে সম্পর্কের ভরসা নাই
    হাতের মুঠোয় রয়ে যাবে শুকনো গোলাপ পোড়া ছাই।
    বিবাদে জড়িওনা ধর্মান্ধর সাথে
    যাঁরা ধর্ম বেচে জীবন ধারণ করে…………………………
    ধর্মগ্রন্থ নিজেই পড়ো পরকালের প্রয়োজনে
    পাপমুক্ত রবে অন্তর জমিনের উপরে|

    স্বার্থের বিচ্ছেদে লিখিত সহচর
    সেও নেবে মুখ ফিরিয়ে,ম্লান হবেই হাসি………………….
    অতীতের প্রেম দেবে ভুলের মাশুল
    দেহের সাথে মিলবে দেহ,মন বলবে ছেড়ে গেলেই বাঁচি।
    লোকলজ্জার ভয় তাড়িয়ে বেড়াবে
    পড়শী’র বিদ্রুপে বিষিয়ে যাবে পোড়ামন………………….
    দিনশেষে আমরা সবাই একা
    একলা জন্ম জন্ম,একলা মৃত্যু,একলা জীবন|
    _________________
    কেঁচো খুঁড়তে পড়বেই যেনো সাপের গর্তে হাত
    জানবে প্রিয়ার প্রেমিক ক’জন, ক’বার গর্ভপাত।
    একই নিয়মে পড়বে ধরা,প্রেমিকের কুকীর্তি
    নিষিদ্ধ প্রেমে কতজনে সে,করে যায় ফুর্তি।
    এছাড়া আছে পরকীয়া জাগতিক সংসারে
    তোমার স্ত্রী প্রেম বিলাবে ভিন্ন পুরুষে……………………..
    একই নিয়মে তোমার স্বামী হতে পারে বজ্জাত
    ঠকাবে তোমায় নতুন সুখের সুযোগ যদি আসে|

    জানবে যখন দুনিয়ার নিয়ম, একা হতে চাইবে
    যদিও,
    সুখের ফাগুন ফুরিয়ে গেলেই একা হয়ে যায় মানুষ।
    বিবেকের কাছে নিঃষ্পাপ যাঁরা
    তাদের জন্য দুনিয়া নরক,পরকাল স্বর্গ।
    বিবেকের কাছে পাপী যাঁরা,তাদের কাছে দুনিয়া স্বর্গ
    পরকাল নরক,পরকাল মর্গ|

    একা বাঁচতে শেখো জীবন
    নিয়ন্ত্রণ করতে শেখো আবেগ,ভুলতে শেখো অলীক মায়া।
    চাহিদা মিটলেই কেউ কারো নয়
    রোদ সরে গেলে অদৃশ্য হবে তোমার নিজের ছায়া|
    একা বাঁচতে শেখো,
    কারো উপকার না করো,অপকার কোরোনা জীবন
    কারণ,
    এই দুনিয়া শেষকথা নয়,আছে আরেক দুনিয়া
    সেই দুনিয়ার স্বর্গ-নরক,রাখো মানুষ জানিয়া|

    02, December 2021

    এই কবিতার অডিও-ভিডিওর মেধাস্বত্ব শুধুমাত্র
    ©Labonnow Entertainment কতৃক সংরক্ষিত।

    10
    8 Comments
    • মানূষ কখনোএকাকী নয়।

    • না,একা জীবন জীবন নয়

    • একপেশে লেখা।

    • অসাধারণ লাগল। শুভেচ্ছা নেবেন।

    • @PrithulaZaman সম্ভবত আপনি সম্পূর্ণ লেখা পড়েননি,না হলে তো এমন মনে হবার কথা নয়।যা ই হোক যদি একপেশে হয়েই থাকে তবে তা কোন পক্ষে গেলো জানালে বুঝতে পারতাম।ধন্যবাদ আপনপার মন্তব্যের জন্য।

    • @rehanaakter একটা নির্দিষ্ট বয়স পার হলেই মানুষ জীবন বুঝতে শেখে,নিজেকে বুঝতে শেখে।মানুষ যতো নিজেকে বুঝতে শেখে ততোই মানুষের থেকে দুরত্ব বাড়তে থাকে।কম বেশী সবাই ই কোনো না কোনোভাবে কারো না কারো কাছে প্রতারণার শিকার হয় বহুবার।মানুষের ঠকানো,প্রতারণা,উপহাস,বিদ্রুপ ইত্যাদি মানসিক অত্যাতার ক্রমাম্বয়ে একা হতে শেখায়।এছাড়াও দিনশেষে মানুষ একাই।যতক্ষণ অভিনয় করে বাঁচবেন,ততোক্ষণ সুখি,সত্যের মুখোমুখি কেউ সুখি হয়।চাওয়া পাওয়ার বিচ্ছেদ,অহংকেন্দ্রিক দ্বন্দ্ব থাকবেই সব জীবনে।একা বাঁচা কঠিন,একলা জীবন কোনো জীবন নয় একথা সত্য,তবু দিনশেষে একলা মানুষ।

    • সুন্দর লাগলো

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar