-
দুঃখ ভোলার দুঃখ
_কিশোর কনকদুঃখ ভোলার দুঃখ
সইছে বটবৃক্ষ
ঝড়-বন্যা-খরায়
বেঁচে থাকাই মুখ্য।
সব দুঃখ ভুলতে হয়না
সব দুঃখ ভোলা যায়না
কিছু দুঃখ অনেক সুক্ষ!
বলি সমুদ্র হও মন—–
অথবা হও বৃক্ষ||আমি হাসলে পূন্য হয়না
কাঁদলেও কমেনা পাপ।
জীবনজুড়ে তোমার স্মৃতি
হা-হুতাশ অনুতাপ।
পার্থিব প্রেমে মোহ ছিলো
ছিলাম জাগতিক মাতাল।
যে শরীর বুড়ো হয়ে যায়
সে মোহ থাকেনা চিরকাল||সময়ের স্রোতে বদলে গেছো
আমিও তো নেই থেমে।
আমার কথা যাচ্ছে মিশে
তোমার অনুভূতি আর ঘামে।
আমার অনুমতি নিতে হয়না
শাষকের কাছে চেয়ে।
দুঃখ ভোলার দুঃখ শুধু
তোমার কাছে গিয়ে||সেই তোমারে ভুলেই গেছি
ভালোবাসা ভোলা হয়নি।
সবুজছবি এখনো সজিব
হৃদয় থেকে তোলা যায়নি।
তোমার মতো কতোজনই
করে রোজ প্রতারণা।
কতো হৃদয় ক্ষয় হয়ে যায়
থেকে যায় প্রেমে দেনা||সব প্রেমিকই চালাক ঠিক
ঠকে যাবার আগে।
জিততে জিততে হেরেই গেলাম
অভিমান-অনুরাগে।
জিতে যাওয়া সেতো প্রকৃতি
নিয়তি ঠকে যাওয়া।
তেপান্তরের ত্রিমোহনায়
বইলোনা আর হাওয়া||তুলসিপাতার উপকারিতা বুঝি
বুঝতে পারি নিমপাতার গুণ!
শুধু বুঝতে পারিনা-পারিনি
কেন তুমি হৃদয় করলে খুন!
অসুখ হলেই বুঝতে পারি
মৃত্যু কতো কাছে!
সারলে দেহের অসুখ পরাণ
সেইতো দিব্যি বাঁচে||যে যায় সে ভালোই থাকে
ভালো থাকতেই যাওয়া।
যাঁর সাথে বিধি বাঁধেনি জোড়া
হয়নি তাঁরে পাওয়া।
দুর্দিন এলে সবাই একা
কেউ হয়না আপন!
কৃষ্ণচূড়ার বনে রঙিন
এইতো নকল জীবন||তুমি ছেড়ে যাবার পরে
বিপন্ন হলো জীবন।
লাবন্য’তো হলেইনা
দুই হাতে ডাকলে মরণ।
নতুন সুখের স্বন্ধানেই
বাঁধলে নতুন ঘর।
দুরের মানুষ আসলো কাছে
আমায় করলে পর||দেবতা দেবীর মন বোঝেনি
বুঝিনি মানবীর মন।
ভিন্ন মনে গড়েছো বসত
করেছো পর্যটন।
আমি মানুষ খুব সাধারণ
রাধা-কৃষ্ণ বুঝিনি।
অন্তরে তোমায় করেছি ধারণ
অন্যকাউকে খুঁজিনি||তোমার চোখে সারাদিন ভোর
ছিলাম আমি বিস্ময়।
নিয়তির ছলনায় তুমি
শখ করে ছাড়লে আমায়।
ভোরের আশায় রাত্রি পোহায়
পাষাণশয্যায় নেইতো মোহ।
আজ রাত্রির অভিযাত্রী তুমি
কারো জন্য সাজাও দেহ||(সমাপ্ত)
Date:Monday-27 July-2020
05:25am-Khulna.6 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


Nice