Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 4 years, 11 months ago

    মাতৃভূমি,,,

    ওদেশ তোমার রুপেতে মরিয়া,
    কত মায়ের সাধনা,
    করেছে বিলীন তোমার তরে।
    টগবগে তরুণের রক্তে,
    সবুজ তরুনীর সম্মান বিসর্জনে,
    তুমি প্রতিষ্টিত আজ।
    কিন্তুু চোখ মেলে, চেয়ে দেখি,
    তোমার দিকে, আজও যেন,
    তুমি হওনি আমার।
    শাসকের শোষণ চলছে অবিরাম,
    ক্ষমতা যাহার তারই অধিকার,
    বৃদ্ধের হাতে আজও,ভিক্ষার বাটি,
    মসজিদ,মন্দিরে চলছে দুর্নীতি।
    আমি সত্যিই অনেক হতবাক,
    বর্গীরা আজও চালায় লুটতরাজ।
    দু কলম লিখি,
    কিছুটা দুঃখ প্রকাশের লাগি,
    পারবো কি করতে,
    এর চেয়ে বেশি,
    তাই যুগে যুগে নিরবেই কাদি।
    একথা সত্যি,হাজার বার বলি,
    ও আমার প্রিয় মাতৃভূমি,
    তোমাকে ভালো বাসি খুব বেশি।

    -fnesa
    11,12,2021

    18
    14 Comments
Skip to toolbar