Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    5 years, 1 month ago

    “কবি ও কবিতা”

    কবিতা:-সত্যি’ই ব্যস্ত সময় যাচ্ছে আমার,
    বলো…….কেমন আছো?
    ব্যস্ততার আড়ালে অনেক সময় আজ ফুরোলো।

    -: তাই,
    ………. ভাল আছো তো?

    কবিতা:- হঠাৎ এমন প্রশ্ন?

    -: কেন,
    প্রশ্ন করতে পারি না বুঝি?
    …………….আমি এমনি-!

    কবিতা:- যদি বলি ভালো আছি,
    ___সে’টা হবে ভুল!
    আর খারাপ আছি সেটাও ভুল;
    ……….দু’য়ে মিলে একাকার আমি।

    -: কিছু অনুভূতির উপর মুহূর্তে’র ভাললাগার প্রয়োজনীয়তা নির্ভর করে’ই তো আজও চলতে হয়,
    হে হৃদিকা…….বাস্তবিক তাই না?
    বর্তমান সাময়িকতার প্রহরে-
    অপেক্ষামান বহুরূপী অদৃশ্য ভবিষ্যৎ;
    যার ধুম্রজালে বন্দি আজকের বিবেক।

    কবিতা:- সত্যি’টা অসাধারন!
    ……………..ধন্যবাদ-

    -: এজন্য’ই বলি-
    বিবেক টা কাজে লাগাও,
    জ্ঞানও আছে বুদ্ধিও আছে সব’ই তোমার-
    অনুভূতি গুলো আবেগ প্রবণ হলেও!
    খুব বেদনাব্যঞ্জক;
    আঘাতও করে……তবে’ই তো……ঘৃণা’টা বেশি হয়।

    কবিতা:- আমার বিশ্বাসী মন,
    আজ আবেকের কাছে সব সময় হেরে যায়-
    বিশ্বাস যেখানে বেশি,
    বিবেক সেখানে কাজ করে কম!

    -: ভাল বলেছো তো,
    জানো আজ বিষয়ী সিদ্ধান্ত গ্রহণের উৎস গুলো-
    শ্যাত-শ্যাতে বস্তুর উপর বাসি ছত্রাকের প্রলেপ মাত্র-
    যাহা ঘসে-মেঝে চক্-চকে করা ছাড়া নতুন কোন উপায় থাকে না;
    মরীচিকা মরীচিকা’ই!
    সে কখনওই বস্তুর খাঁটি আবরণ নয়!
    আর তাই……ভালবাসা-ভালবেসে-ভালবাসি-
    আর কিছু গাঢ় নীল বেদনীয় অবিশ্বাস্য গ্লানি।

    কবিতা:- বুঝতে ইচ্ছে হয়না আর আমার-
    সাহস,
    শক্তি কোনটাই নেই-
    বড্ড ছেলে মানুষ আমি!
    জটিলতা পচন্দ নয়………
    অথচ বিৎঘুটে জটিল আমি।

    -: সত্যি বলতে কি-
    ………….পথ চলার সঙ্গী আত্মবিশ্বাসী না হলে,
    সু-দীর্ঘ পথ অতিক্রম করা অসম্ভব হয়ে পড়ে!
    হয়তো’বা তাই;
    মাঝে মাঝে থমকেও দাঁড়াতে হয়।

    কবিতা:- হুম,
    ………..খুব’ই খাঁটি কথা-

    -: তাই যদি হতো-
    কবিতা লিখার কি প্রয়োজন ছিল-?

    কবিতা:- আমিতো কবিতা লিখিনা,
    ______তবে একজন আগ্রহী পাঠক মাত্র।

    -:_____হুঁ।
    এক’টা কথা না বলে আর পারছিনা হৃদিকা?
    সত্যি,
    সত্যি’ই…….তুৃমি এমন একটি মহাকাব্যের কবিতা!
    যার প্রতিটা পান্ডুলিপিতে অনুভূত হও-
    অমৃত মিশানো আবেগ-এ,
    যে আবেগ দিয়ে শুধু ভালবাসা যায়-
    কিন্তু;
    ভালবাসি কথাটি কখন’ই বলা আর হয় না।

    কবিতা:- অসাধারন,
    এক জনমে এতো হিসাব সত্যিই,,,,,,,,, কি আর বলি!

    -: ____ আমি এমনি!
    শুধু কবিতা লিখি।
    অতঃপর আজ এ-কাব্য’র নাম হবে- কবি ও কবিতা!

    কবিতা:- কবিতা কবিতা কবিতা’র খেলার-খেলাঘর,
    রসিক জনের আড্ডা-
    হুম;
    ……….মন্দ নয়।

    -:____কি যে বলো… তুমি!

    কবিতা:- কি বল্লাম!
    ……চলছে চলুক না।

    -: তাই বুঝি……. তুমি হয়তো জানোই না,
    তোমার শূন্যতা’য় নীরব সেই –

    কবিতা:- কি……..?

    -: একটা কথা বলি কি………….,
    মাথা গরম না করে শান্ত হও-
    দেখবে;
    সময় কিন্তু থেমে নেই,
    বর্তমানটাকে আর অবহেলা করনা-
    দেখবে চাওয়া গুলো অবশ্য’ই একদিন অমৃত পাওয়া হয়ে যাবে!
    এর’ই নাম হয়তো আত্মবিশ্বাস;
    যাহা প্রেম ছাড়া অন্যকিছুর বিকল্প হয় না।

    কবিতা:- বড্ড শীতল মাথা আমার,
    ____কাজ করে কম!
    “বিশ্বাস” এখন-এটা আমার কাছে হাসি তামাশা বইতো কিছু নয় গো!

    -: এভাবে বলছো কেন তুমি?
    ……. সত্যিটা-সত্যি’ই এমনি-

    কবিতা:- কবি আর কবিতা নয় কি?

    -: অবশ্য’ই,
    _____ তার বাহিয়ে নয়তো-শুধু’ই….আমি!

    কবিতা:- চলছে চলুক না,
    …………….তাড়া কেন?

    -: আমিও তো বুঝি-
    সময় যে অনেক হলো…….
    তার পরও,
    তুমি জানো?
    অংক কষতে যখন কোন সূত্র’ই কাজ করে না,
    অবশ্য’ই কোথাও না-কোথাও-
    হিসাব ভুল থেকে যায় এমনি কোন কবিতায়।

    কবিতা: জীবন খাতার হিসাব জটিল গো,
    …………কিন্তু নিজ হিসাব শুধুমাত্র (+ -)!

    -: তুমি কে গো?
    যখন চেয়েছি তোমাকে,
    পেয়েছি- কি না –
    সে বিষয়টিও কখনওই মনে হয় না;
    কিন্তু…..সেটা’ই হয়তো ছিল কবিতা লিখার প্রেরণা।

    কবিতা:- উগলে দাও না তুমি,
    ______ কলম-কাগজে-
    আমি গলথ-করণ করবো,
    চোখ……….মন কিংবা হৃদয় দিয়ে!

    -: না না আমি কবি নই,
    আমি শুধু-
    তোমার রচনা’র;
    সংক্ষীপ্ত পান্ডলিপি মাত্র-!

    কবিতা:- অভাবনীয়,
    ________ অকল্পনীয় উজ্জ্বল নক্ষত্র তোমার !!!

    -: তাই বুঝি-?
    জানো,
    অতীত কল্পনা’র অন্তরীক্ষে নীরব নক্ষত্র যখনি-
    তাড়া করে আমায়!
    __আবেগ’র স্রোতে ভেসে চলা প্রতিটা মুহূর্ত শুধু মনে করিয়ে দেয়-
    সেই অমৃত ছোঁয়া’র অমৃত অনুভূতি,
    আর মনে পড়ে বলেই আজও অনুভব করি;
    __ফিরে না পাওয়ার দিনগুলি-!

    কবিতা:- তারপর?

    -: তারপর সময় যে অনেক হলো……..!
    শুনবে তুমি?
    শোন তাহলে বলছি-
    ঠিক’ই তো,
    এলে’ই তো গোধূলির শেষাংশে-
    অমৃত স্নিগ্ধতার পরস লাগায়,
    জ্বলন্ত সিগারেট’র ঝাপসা গাঢ় ধোঁয়া’র ফাঁকে-
    তুমি হৃদিকা;
    মুহূর্তে’র সন্ধ্যার পঞ্চ-প্রদীপের আলোয় যখন-
    তুমি ছিলে এমনি অধরা-প্রতিচ্ছবি -!

    _______ডি কে মহন্ত/-

    8
    4 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar