-
মায়াজাল’
কিশোর কনক*আজ বহুদিন,বহুরাত চলে গেলো
মাস পরিয়ে বছর,বছর পরিয়ে মনে হয় একযুগ
দেখিনা তোমায়!
এরই মাঝে দুনিয়ায় মহামারী এলো
কয়েক লক্ষ মানুষের মৃত্যুমিছিলে
জীবিত মানুষের দলে স্লোগান দিতে দিতে হাটছি।
শুনেছি তুমি বেঁচে আছো
আমার বেঁচে থাকার খবর হয়তো তুমি জানো।
জাতীয় দৈনিকে আমার খবর আসেনা
অতোটা বিখ্যাত হইনি এখনো।
কালবেলাতে তোমায় নিয়ে ছুটে গেছে ট্রেন
বসে আছি শেষ স্টেশনে এক মহাকাল।
বুকের ভিতরে স্মৃতির কবর
ছিড়তে পারিনি তোমার প্রেমের মায়াজাল||*তুমি বিবেক বিবর্জিত স্বপ্নকন্যা হয়ে
এ বুকে করেছিলে দংশন।
অর্ধমৃত দেহ পড়েছিলে স্টেশনে
তোমায় নিয়ে ছুটেছিলো জীবন রেলের জংশন।
তুমি বহুদুর চলে গেছো
আমি পাগলের মতো হেটেছি শহর জুড়ে
ফিরে এসে তুমি এই শহরেই ছিলে
কারো সাথে করেছিলে সংসার|*ভালোবাসার দিন ফুরালো না আসিতে বসন্ত
ফুরিয়ে গেলো তোমার সকল মায়া।
কি জানি কোন মোহে তুমি অন্যমানুষ হলে
হৃদয়ের উঠোনে পড়লো কারো ছায়া।
এই পাগলের সংসার নেই
চাইনা তুমি ছাড়া কোন সংসার
তোমার জন্য সংসার রাখা,তোমার জন্য বিচ্ছেদ|*আজ কোথায় থাকো তুমি জানিনা খবর
বাতাশে কোন খবর ভেসে আসেনা।
নীল রঙে লিখেছি ভালোবাসার গান
সে গানের পাতায় নীল প্রজাপতি বসেনা।
রাতের আধারে তুমি ছবি হয়ে ছিলে
স্মৃতির রোমন্হনে ভোর হলো রাত
কালো রুমালে উল্টোহাতে মুছি চোখের জল|*প্রেমিকা সে নিদয়া সাক্ষী ইতিহাস
প্রেমিকের জন্য রাখা নিয়তির পরিহাস।
প্রেমিকের থাকেনা হৃদপিন্ড সংখ্যা দুই
প্রেমিকার অধিকারে প্রেমিকের সর্বনাশ।
প্রেমিক ছিলাম কোন এক ফাগুনে
হাসাতে পারতাম প্রেমিকার মন
প্রেমিকা হাসতে হাসতে কাঁদালো আমায়|*আজ তুমি কার প্রেমিকা
কার কার প্রেমিকা ছিলে?
কবে কার হয়েছো বধু
কবে বিচ্ছেদ রঙমহলে?
প্রিয় প্রাক্তন,
কখনো এই কন্ঠস্বর,যদি শুনতে পাও
জেনো আছি সেই স্টেশনে!
একবার দেখে যেও জীর্ণ শীর্ণ এই প্রেমিকের মুখ
যদি সময় মেলে কোন বিকেলে।
একটা প্রশ্ন ও করবোনা তোমায়
যা বোঝার বুঝে নেবে চোখ
যা বোঝার বুঝে নিও তুমি অপলক।
তারপর ছাড়বো স্টেশন
ছাড়বো তোমার শহর
ছিড়বো তোমার প্রেমের মায়াজাল
বিন্দু বিন্দু মায়াজল মুছে
হেটে যাবো দুরের পথে
পিছু ফিরে দেখবোনা।Record Label : Labonnow Entertainment
30-October-2020,Bangladesh6 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


বাহ্ দারুণ