-
ভালোবাসা অবিরাম’
_কিশোর কনকএখন তুমি বসত করো যোযন যোযন দুরে’
এখন তুমি দুরের মানুষ জাগতিক সংসারে।
এখন আমি একলা হাসি একলা কাঁদি রোজ’
এখন আমার জীবনজুড়ে আপোস আর আপোস।
এখন তুমি মৌসুমী মৌ সুখের মৌসুমে
এখন তোমার রাত্রি কাটে কামনার ঘুমে।
এখন আমি রাত্রি জাগি অবিরত ডাকে নরকপাখি
এখন আমি অন্ধকারে লালনের গানে বিভোর থাকি।
এখন তুমি মনের ভিতর তোলোনা আস্ফালন
এখন তুমি পাপী’আত্মা পাপে ভরা মন।
চাচ্ছি তবু তোমার ভালো হোক
ভালোবাসা অবিরাম|এখন আমি নিজের মনকে নিজেই দিই সান্তনা
তোমার বোঝার ক্ষমতাই নাই এ যে ভীষণ যন্ত্রনা।
তবু যন্ত্রনা বুকে ভালো আছি
তোমার কাছে চাইবোনা আর ভালোবাসার দাম।
সুখে থাকো প্রতারক সুখেরা তোমার হোক’
প্রিয় প্রতারক,ভালোবাসা অবিরাম|এখন আমার তোমায় খুব দেখতে ইচ্ছে করে
যদিও তুমি পরের মানুষ থাকো নিজের ঘরে।
ইচ্ছেকে করেছি সংবরণ
তবু সস্তা সিগারেটের ধোয়ায় দুঃখের দীর্ঘশ্বাস।
নিজেকে খুন হওয়া লাশ মনে হয়
প্রিয় খুনী,ভালোবাসা অবিরাম|শিশির বিন্দু আর কপালের ঘাম
কেউ আর কারো কাছে চাইবেনা দাম………………..
এভাবেই দিন মাস বছর যাবে
ক্লান্ত জীবন নেবে শেষ বিশ্রাম।
ভালো থেকো তুমি,প্রিয় ডাকনাম
প্রিয় প্রাক্তন,
ভালোবাসা অবিরাম|
©Kishor Kanok21, December 2021
Record Label : Labonnow Entertainment5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


খুব সুন্দর! শুভেচ্ছা নেবেন।